১০ ফেব্রুয়ারি আসছে হুয়াওয়ে ওয়াই সেভেন প্রো ২০১৯

দেশের বাজারে ওয়াই সেভেন প্রো ২০১৯ স্মার্টফোন উন্মোচনের ঘোষণা দিয়েছে হুয়াওয়ে বাংলাদেশ। মধ্যম বাজেটের ডিউড্রপ ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি, ফ্রন্ট ফ্ল্যাশ ও এআই ক্যামেরা সংবলিত এ স্মার্টফোন ১০ ফেব্রুয়ারি উন্মোচন করা হবে। ভোলটিই সুবিধা, ডিউড্রপ ডিসপ্লে, দীর্ঘ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি, অল্প আলোতে ফ্রন্ট ফ্লাশ ও এআই ক্যামেরাসম্পন্ন স্মার্টফোনটি নিয়ে ইতোমধ্যে প্রযুক্তি-প্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

৬.২৬ ইঞ্চির ডিউড্রপ ডিসপ্লের এ স্মার্টফোনটিতে স্পষ্ট ও ভালো ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে। এর ওপরে থাকবে নচ। আভিজাত্যের সম্বন্বয়ে ওয়াই সেভেন প্রো ২০১৯ এমনভাবে ডিজাইন করা হয়েছে যা দৃষ্টি আকর্ষক ও নান্দনিক। এর মসৃণ টাচস্ক্রিন ও আকর্ষণীয় তিনটি কালার গ্রাহককে দেবে অনন্য অভিজ্ঞতা।

১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরায় গ্রাহক পাবেন তার কাক্সিক্ষত সেলফি। রাতে বা অল্প আলোতে থাকছে ফ্রন্ট ফ্লাশ। পেছনে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা সমর্থিত ১৩ মেগাপিক্সেল ও ২ পিক্সেলের দু’টি ক্যামেরা। আর অ্যাপারচার থাকবে ১.৮ এফ।

ফোনটিতে থাকছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের শক্তিশালী ব্যাটারি। এছাড়াও চার্জ সংরক্ষণে থাকছে এআই পাওয়ার সেভিংস টেকনোলজি। ফলে দীর্ঘসময় চালিয়েও ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন গ্রাহকরা।

ফোনটিতে ৩জিবি র‌্যাম ও ৩২ জিবি রমসহ থাকছে কোয়ালকম ৪৫০ অক্টাকোর চিপসেট। এছাড়াও এতে ৫১২ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ কার্ড ব্যবহার করা যাবে। এছাড়াও অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও ও ইএমইউআই ৮.২ দিয়ে স্মার্টফোনটি চলবে।

The post ১০ ফেব্রুয়ারি আসছে হুয়াওয়ে ওয়াই সেভেন প্রো ২০১৯ appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on ১০ ফেব্রুয়ারি আসছে হুয়াওয়ে ওয়াই সেভেন প্রো ২০১৯ on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: