দুই কোটি টাকা সমমূল্যের উপহার দেবে ‘প্রিয়শপ

নিয়মিত এবং নতুন গ্রাহকদেরকে দুই কোটি টাকা সমমূল্যের উপহার দেবে দেশিয় ই-কমার্স সাইট প্রিয়শপ ডট কম (PriyoShop.com)। সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাতদিনব্যাপী ধন্যবাদ ক্যাম্পেইন এর মাধ্যমে গ্রাহকদের জন্য এসব উপহারের ঘোষণা দিয়েছে প্রিয়শপ।

বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজারের সফটওয়্যার টেকনোলজি পার্ক জনতা টাওয়ারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। এসময় প্রিয়শপের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খাঁন বলেন, ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি যাত্রা শুরু করেছিল আমাদের প্রিয়শপ ডট কম। দীর্ঘ ছয় বছরের সফল কার্য্যক্রমের পর আমরা সপ্তম বর্ষে পদার্পন করতে যাচ্ছি। এই সময়ে আমাদের প্রতি গ্রাহকেরা যে আস্থা ও সমর্থন জানিয়েছেন তাদের পাশাপাশি নতুন গ্রাহকদের প্রতি আমাদের ধন্যবাদ জ্ঞাপনের অংশ হিসেবে আমরা এই ক্যাম্পেইনের আয়োজন করেছি।

আশিকুল আলম খাঁন আরও বলেন, আমাদের এই ক্যাম্পেইনের আরেকটি উদ্দেশ্য হলো বাংলাদেশের ক্রেতাদের মধ্যে অনলাইন কেনাকাটা আরও জনপ্রিয় করে তোলা। শহর এলাকার পাশাপাশি গ্রাম বা তৃণমূল পর্যায়ের গ্রাহকদের অনলাইন মার্কেটপ্লেসে আকৃষ্ট করতে আমরা কাজ করছি। এর জন্য মাইক্রোসফট বাংলাদেশ, সিআরই- ইয়ং বাংলা, বাংলালিঙ্ক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এক্সেস টু ইনফরমেশন (এটুআই) এর সাথে একত্রিত হয়ে কাজ করছি আমরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে সাতদিনব্যাপী এই ক্যাম্পেইন চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এসময় পণ্য অর্ডার করা গ্রাহকেরা ফ্রী হোম ডেলিভারিতেই পণ্য পাবেন সারা দেশে। আর নূন্যতম ৭০০ টাকা মূল্যের পণ্য যারা অর্ডার করবেন তারা প্রত্যেকে পাবেন ৭০০ টাকার ক্যাশ ভাউচার। সাথে থাকবে ৩০০ টাকার ভাউচারসহ প্রিয়শপের পক্ষ থেকে কৃতজ্ঞতা কার্ড এবং একটি বিশেষ ধন্যবাদ বক্স। ধন্যবাদ বক্সে গ্রাহকের জন্য প্রায় ৭০০ টাকা মূল্য পর্যন্ত উপহার সামগ্রী থাকবে।

এছাড়াও অর্ডার করা পণ্যের মূল্য বিকাশে পরিশোধ করলে গ্রাহক পাবেন অতিরিক্ত ২০ শতাংশ ক্যাশব্যাক (সর্বোর্চ ৫০০ টাকা পর্যন্ত)। আর ক্রেডিট বা ডেবিট কার্ডে পরিশোধ করলে পাওয়া যাবে ১০ শতাংশ (সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত) অতিরিক্ত মূল্যছাড়।

একই সাথে, সর্বোচ্চ অর্ডার করা গ্রাহকদের মধ্যে থেকে লটারির মাধ্যমে নির্বাচিত একজন গ্রাহক পাবেন ৫০ হাজার টাকার শপিং ভাউচার। আর ৩৩ জন সৌভাগ্যবান ক্রেতা পাবেন সর্বোর্চ ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত শপিং ভাউচার।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, প্রিয়শপ ডটকমের অপারেশন ম্যানেজার রোমেল ডি রোজারিও, প্রধান হিসাবরক্ষক এস. এম. এ. আহমেদ, লিড মার্কেটিং ও ব্র্যান্ডিং মো: শামসুল আরেফীন এবং লিড কাস্টমার এক্সপিরিয়েন্স সানজিদা চৌধুরি।

The post দুই কোটি টাকা সমমূল্যের উপহার দেবে ‘প্রিয়শপ appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on দুই কোটি টাকা সমমূল্যের উপহার দেবে ‘প্রিয়শপ on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: