কী পরলে ভালো লাগবে আপনাকে তা বলে দিতে সাহায্য করবে এবার আপনার আয়নাই। বিশেষ কোনও পার্টিতে বা কোথাও ঘুরতে যাওয়ার আগে আমরা যখন সাজগোজ করি তখন কিছুতেই বুঝে উঠতে পারি না যে কি পরবো অথচ আলমারি বা ওয়ারড্রোব ভরা জামা-কাপড়। পছন্দের পোশাক পরা নিয়ে এ ধরনের নানা রকম সিদ্ধান্ত নেওয়ার সমস্যায় ভোগা থেকে মুক্তি দিতে এবার নতুন চমক এলজির। সম্প্রতি এরকমই একটি ঘোষণা করা হয়েছে সংস্থার পক্ষ থেকে।
এলজি জানিয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটি আয়না তারা বাজারে নিয়ে আসতে চলেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা থাকায় এই আয়নাটি পরিস্থিতি বুঝে আপনার উচ্চতা এবং শরীরের বিভিন্ন অংশের গঠন অনুযায়ী কোন পোশাকটি আপনার সঙ্গে মানানসই তা জানাতে সাহায্য করবে।
এলজির এই আয়নায় লাগানো স্ক্যানার আপনার শরীরের বিভিন্ন অংশ স্ক্যান করতে সক্ষম। তারপরেই আপনার জন্য আসতে থাকবে সাজেশান। এ ছাড়াও এলজির সঙ্গে চুক্তিবদ্ধ বিভিন্ন অনলাইন শপিং অ্যাপ বা স্টোর থেকেও পোশাক পছন্দ করার পরামর্শ আসবে আপনার কাছে। ফলে শেষ হতে পারে একাধিক দোকানে ঘুরে বেড়ানোর দিন।
The post কী পরলে ভালো লাগবে, বলে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন আয়না! appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া