রেডমি নোট ৭ প্রো তে থাকবে আরও বেশি স্টোরেজ

চলতি মাসে চিনে লঞ্চ হয়েছে রেডমি নোট ৭। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট, ৪৮মেগাপিক্সেলের ক্যামেরা আর ৪ হাজার এমএএইচ ব্যাটারি নিয়ে শিরোনামে এসেছিল এই ফোন। লঞ্চের সময় এই ফোনকে শক্তিশালী বলে আখ্যা দিয়েছিল শাওমি।

নতুন ফোন লঞ্চ এর আগে বাজার গরম করতে একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্ট করতে শুরু করলেন রেডমি প্রধান লু ওয়েবিং। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক প্রশ্নের উত্তরে লু বলেন ৩ জিবি র‍্যাম + ৩২ জিবি স্টোরেজের পরিবর্তে রেডমি নোট ৭ প্রো ফোনে ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজে মনোনিবেশ করছে শাওমি। পরে সোশ্যাল মিডিয়ায় এই কমেন্ট রি পোস্ট করেছেন শাওমি প্রধান লেই জুন।

অর্থাৎ ৩ জিবি র‍্যামে + ৩২ জিবি স্টোরেজ এর পরিবর্তে ৪জিবি র‍্যাম +৬৪জিবি স্টোরেজ, ৬ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এর সাথেই ৬জিবি র‍্যাম+ ১২৮ জি্বি স্টোরেজে পাওয়া যাবে রেডমি নোট ৭ প্রো।

নের প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ‍্যমে গিজমোচায়নাতে প্রকাশিত খবরে জানা যায়, ডিভাইসটির পেছনে মিলবে ৪৮ মেগাপিক্সেলের ক‍্যামেরা। সেখানে থাকবে সনির আইএমএক্স৫৮৬ সেন্সর। ডিসপ্লেতে থাকবে ওয়াটারড্রপ নচ।প্রসেসর হিসেবে মিলবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫৭। নতুন প্রসেসরটি স্ন্যাপড্রাগন ৭১০ এর চেয়ে শক্তিশালী।

অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ‍্যান্ড্রয়েড ৯.০। ডিভাইসটির মূল‍্য হতে পারে ১ হাজার ৪৯৯ ইউয়ান (১৮ হাজার টাকা)। তবে ডিভাইসটি সম্পর্কে আর বিস্তারিত তথ‍্য জানা যায়নি।

The post রেডমি নোট ৭ প্রো তে থাকবে আরও বেশি স্টোরেজ appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on রেডমি নোট ৭ প্রো তে থাকবে আরও বেশি স্টোরেজ on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: