লেদার ফিনিশ নিয়ে আসছে হুয়াওয়ে

ওয়াই সিরিজের নতুন একটি স্মার্টফোন বাজারে এনেছে চীনা প্রযুক্তি নির্মাতা ব্র্যান্ড হুয়াওয়ে। শ্রীলঙ্কায় লঞ্চ হল হুয়াওয়ে ওয়াই ৬ প্রো (২০১৯), একই সাথে লঞ্চ হয়েছে ওয়াই ৭ প্রো (২০১৯) আর ওয়াই ৯ (২০১৯)। সবকটি ফোন এর পেছনেই রয়েছে লেদার ফিনিশ। ফোনের সামনে রয়েছে ছোট ডিসপ্লে নচ।

কোম্পানি নতুন ডিসপ্লের নাম রেখেছে ফুল ভিউ ‘ডিউ ড্রপ ডিসপ্লে’। শ্রীলঙ্কায় তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে ওয়াই৬ প্রো (২০১৯) লঞ্চ করেছে হু্য়াওয়ে। কম আলোতে এই ফোনের ফেস আনলক দারুন কাজ করবে।

শ্রীলঙ্কায় হুয়াওয়ে ওয়াই ৬ প্রো (২০১৯) লঞ্চ হলেও এই ফোনের দাম জানায়নি চীনের কোম্পানিটি।

হুয়াওয়ে ওয়াই৯ প্রো (২০১৯) এর প্রধান আকর্ষণ ফোনের পিছনে টেক্সচার লেদার ফিনিশ ডিজাইন। বাদামি ও কালো রঙে পাওয়া যাবে এই স্মার্ট ফোন।

ডুয়াল সিম হুয়াওয়ে ওয়াই৬ প্রো (২০১৯) ফোনে অ‍্যান্ড্রয়েড ৯.০ অপারেটিং সিস্টেম এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব ইএমইউআই ৯.০ স্কিন। এই ফোনে রয়েছে একটি ৬.০৯ ইঞ্চি এইচডি প্লাস ফুল ভিউ ডিউ ড্রপ ডিসপ্লে প্যানেল। ফোনের ভেতরে থাকছে ৩ জিবি র‌্যাম আর ৩২ জিবি স্টোরেজ স্টোরেজ। তবে এই ফোনে কি প্রসেসর ব্যবহার হয়েছে তা জানা যায়নি।

ছবি তোলার জন্য ওয়াই৬ প্রো (২০১৯) ফোনে থাকছে একটি ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সাথে থাকছে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি শুটার। এই ক্যামেরা ব্যবহার করেই ফোনের ফেস আনলক ফিচার কাজ করবে। সেলফি ক্যামেরা সাথেই থাকবে একটি ফ্ল্যাশ।

ওয়াই৬ প্রো (২০১৯) ফোন এর ভিতরে একটি ৩ হাজার এমএএইচ ব্যাটারি ব্যবহার করেছে হুয়াওয়ে। এই ফোনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট পাওয়ার ম্যানেজমেন্ট টেকনোলজি ভালো ব্যাটারি ব্যাকআপ দেবে।

The post লেদার ফিনিশ নিয়ে আসছে হুয়াওয়ে appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on লেদার ফিনিশ নিয়ে আসছে হুয়াওয়ে on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: