গ্রাহকের হাতে আসার আগেই সিনেমায় জায়গা করে নিল ডুকাটি স্ক্র্যাম্বলার ১১০০। নতুন এই মোটরবাইক দেখা গিয়েছে মুক্তি পেতে চলা হলিউডি থ্রিলার ভেনমে-এর ট্রেলারে।
ছবির নায়ক টম হার্ডিকে এই বাইক ব্যবহার করতে দেখা যাচ্ছে। আগামী অক্টোবর মাসে মুক্তি পাবে ছবিটি। মনে করা হচ্ছে গোটা ছবিতেই বেশ কয়েকবার এই বাইক দেখতে পাওয়া যাবে। তবে ট্রেলার মারফৎ যেটুকু দেখা গিয়েছে সেটিও কোনও দিক থেকে কম যায় না।
সিনেমা মুক্তি পাওয়ার আগেই ভারতের বাজারে বিক্র হতে শুরু করবে ডুকাটি স্ক্র্যাম্বলার ১১০০। মনে করা হচ্ছে এ মাসেই শুরু হবে বিক্রি। দাম হতে চলেছে ১১ থেকে ১২ লক্ষ টাকার মধ্যে। এখন বিশ্বের অন্য কয়েকটি দেশে তিন রকমের স্ক্র্যাম্বলার পাওয়া যায়।
The post হলিউডি ছবির ট্রেলারে দেখা গেল ডুকাটি স্ক্র্যাম্বলার ১১০০ মোটরবাইক appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া