‘বাইক বাবা’-র ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

এমন রূপে তাঁকে আগে দেখা যায়নি। তাই কি যোগগুরু বাবা রামদেবের ‘বাইক বাবা’ অবতারের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়? জবাব খুঁজে পাওয়ার আগেই হঠাৎ করে বেড়ে যাচ্ছে লাইকের সংখ্যা।

সম্প্রতি বাবা রামদেবকে দেখা গিয়েছে এক বাইকের পিছনে সওয়ার হতে। বাইকের চালক যে সে নন, এই মুহূর্তে দেশের অন্যতম প্রধান আধ্যাত্মিক মুখ সদগুরু। সদগুরু বাইক চালাচ্ছেন আর তাঁর পিছনে বসে বাবা রামদেব হাত নাড়ছেন, নমস্কার করছেন— এই ভিডিও এই মুহূর্তে টুইটার থেকে এক লাফে ইউটিউব ও ফেসবুকেও দাপিয়ে বেড়াচ্ছে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ, তামিল নাডুর কোয়েম্বত্তুরের ঈশা যোগ সেন্টারে সফর করেছেন রামদেব। সেখানেই সেন্টারের প্রতিষ্ঠাতা সদগুরু একটি বাইকে রামদেবকে তোলেন এবং সেই বাইক নিয়ে কোয়েম্বত্তুরের পথে বেরিয়ে পড়েন।

ভেল্লিয়ানগিরির পাদদেশ হয়ে দুই আধ্যাত্মপুরুষ শহরে প্রবেশ করলে তাঁদের সঙ্গী হয় এক বাইক-বাহিনী। এই যাত্রার ভিডিও টুইটারে পোস্ট করেন ভক্তরা। সদগুরুও তাঁর টুইটার হ্যান্ডলে আদিযোগী শিবমূর্তির সামনে তাঁর ও রামদেবের ছবি পোস্ট করেন। প্রসঙ্গত, আদিযোগী শিবের এই মূর্তি বিশ্বের সর্ববৃহৎ আবক্ষ মূর্তি। ১১২ উঁচু এবং ৫০০ টন ওজনের এই মূর্তি স্বয়ং সদগুরুর পরিকল্পিত। মূর্তিটি কোয়েম্বত্তুরের ঈশা যোগ সেন্টারেই অবস্থিত। এই যোগ সেন্টার সফরেই রামদেব এসেছিলেন কোয়েম্বত্তুরে।

The post ‘বাইক বাবা’-র ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on ‘বাইক বাবা’-র ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: