পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আড়ং তার গ্রাহকদের জন্য নিয়ে এলো বাই টু ফ্লাই ক্যাম্পেইন।
আইএটিএ অনুুমোদিত অনলাইন ট্রাভেল এজেন্সী এবং ওয়ান স্টপ ট্রাভেল সলিউশন প্রতিষ্ঠান ‘গো-জায়ান’-এর সাথে যুক্ত হয়ে আড়ং এই ক্যাম্পেইন শুরু করবে আগামী ১২ আগষ্ট ২০১৮ থেকে।
ক্যাম্পেইন চলাকালীন আড়ং এবং তাগা-এর দেশব্যাপী যে কোন আউটলেট থেকে যথাক্রমে ৫০০০ (পাঁচ হাজার), ১৫০০০(পনের হাজার), ২০০০০ (বিশ হাজার) টাকা অথবা তার উপরে যে কোন মূল্যের কেনাকাটায় গো-জায়ান থেকে বিমানের টিকেট ক্রয়ের উপর থাকছে যথাক্রমে ১০০০ (এক হাজার), ৩০০০ (তিনহাজার) এবং ৫০০০ (পাঁচহাজার) টাকার তাৎক্ষনিক ডিসকাউন্ট।
এছাড়াও aarong.com থেকে সবচেয়ে বেশি কেনাকাটা যিনি করবেন তার জন্য রয়েছে রিটার্ন বিমান টিকেট সহ দুই রাত তিন দিনের নেপাল ভ্রমন প্যাকেজ। এই ক্যাম্পেইন চলবে আগামী ২১ শে আগষ্ট ২০১৮ পর্যন্ত।
একই সাথে, ‘মাই আড়ং রিওয়ার্ডস’ কার্ড ধারী সদস্যদের বছর ব্যাপী বিমান টিকেট ক্রয়ে সুবিধা প্রদানের লক্ষ্যে আড়ং এবং গো-জায়ানের ম্যধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়।
The post ঈদ উপলক্ষ্যে আড়ং নিয়ে এলো ‘বাই টু ফ্লাই’ ক্যাম্পেইন appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া