ফেসবুককে হারিয়ে দ্বিতীয় অবস্থানে যাচ্ছে ইউটিউব

গুগলের ভিডিও শেয়ারিং পোর্টাল ইউটিউব এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন। প্রথম স্থানে থাকা গুগল সার্চের পর ইউটিউবেই এখন সবচেয়ে বেশি ব্যবহারকারী সার্চ করে। এবার বিশ্বের দ্বিতীয় ভিজিট করা সাইট হতে যাচ্ছে ইউটিউব।

মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ ওয়েবসাইটের তালিকায় দ্বিতীয় অবস্থান থেকে নামতে যাচ্ছে ফেসবুক। বর্তমানে প্রথম অবস্থানে আছে গুগল, দ্বিতীয় ফেসবুক এবং তৃতীয় ইউটিউব।

গতকাল আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়েছে বহুদিন ধরে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। কিন্তু দুই বছর ধরে সাইটের ট্রাফিক কমতে থাকায় এবার এই অবস্থান থেকে নামতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। অন্যদিকে দেশটিতে গুগল মালিকানাধীন ইউটিউবের ট্রাফিক বাড়ায় দ্বিতীয় স্থানে উঠতে যাচ্ছে সাইটিটি।

সাম্প্রতিক সময়ে ফেসবুকের ট্রাফিক বাড়লেও তা দ্বিতীয় স্থানে থাকার জন্য যথেষ্ট নয় বলে বাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান সিমিলারওয়েব-এর বরাত দিয়ে বুধবার প্রতিবেদনে প্রকাশ করেছে সিএনবিসি।

আগের দুই বছরে ফেসবুকের মাসিক পেইজ ভিজিট ৮৫০ কোটি থেকে কমে ৪৭০ কোটিতে দাঁড়িয়েছে। আর এদিকে ওপরে উঠছে ইউটিউব।

সম্প্রতি ফেসবুকের এক প্রতিবেদনে বলা হয়, বছরের দ্বিতীয় প্রান্তিকে উত্তর আমেরিকায় সাইটটির দৈনিক সক্রিয় গ্রাহক সংখ্যা আগের মতোই রয়েছে। কিন্তু কমেছে ইউরোপের সক্রিয় গ্রাহক সংখ্যা।

ফেসবুকের দ্বিতীয় অবস্থান ইউটিউবের দখলে গেলেও শীর্ষস্থানে থাকা গুগল এখনও মজবুত অবস্থানে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গবেষকরা আরও জানিয়েছেন কয়েক মাসের মধ্যে চতুর্থ স্থানে থাকা ইয়াহুর জায়গা দখল করবে মার্কিন ই-কমার্স সাইট অ্যামাজন।

The post ফেসবুককে হারিয়ে দ্বিতীয় অবস্থানে যাচ্ছে ইউটিউব appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on ফেসবুককে হারিয়ে দ্বিতীয় অবস্থানে যাচ্ছে ইউটিউব on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: