সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আধিপত্য দিনদিন যেন আরও অপ্রতিরোধ্য হয়ে উঠছে। আর সেই হাওয়ায় হিমশিম খাচ্ছে প্রতিদ্বন্দ্বীরা। এমনকি ফেসবুকের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী স্ন্যাপচ্যাট আর টুইটার ফেসবুক থেকে অনেক পিছিয়ে।
জরিপবিষয়ক সাইট স্ট্যাটিসটা-এর তথ্য মতে মূল ফেসবুক অ্যাপের পাশাপাশি ফেসবুকের ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ মিলিয়ে এ সাম্রাজ্যে শেষ এক বছরে যত নতুন ব্যবহারকারী যোগ হয়েছে তা স্ন্যাপচ্যাটের মোট ব্যবহারকারীর সংখ্যার চেয়েও বেশি।
ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির দিক বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেসবুকের থেকে অনেক পিছিয়ে স্ন্যাপচ্যাট আর টুইটার।
ছবি শেয়ারিং অ্যাপ স্ন্যাপচ্যাটের মোট ব্যবহারকারী সংখ্যা ১৮ কোটি ৮০ লাখ।
জরিপবিষয়ক সাইট স্ট্যাটিসটা-এর তথ্য থেকে দেখা যায়, স্ন্যাপচ্যাটের নতুন ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি একই খাতে শীর্ষস্থানে থাকা ইনস্টাগ্রামের তুলনায় অনেক পিছিয়ে।
বিজনেস ইনসাইডার-এর প্রতিবেদনে বলা হয়, টিনএজারদের কাছে স্ন্যাপচ্যাট একটি জনপ্রিয় অ্যাপ হলেও এই বয়সের ব্যবহারকারীদের বাইরে এর জনপ্রিয়তার ঘাটতি প্রতিষ্ঠানটিকে পেছনের দিকেই টানছে।
একই দশা মাইক্রোব্লগিং সাইট টুইটারেরও। ২০১৫ সালে প্রতিষ্ঠানটির মোট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৩০ কোটি ২০ লাখ। এরপর থেকে এর ব্যবহারকারীর সংখ্যা এখন পর্যন্ত মাত্র ৩.৩০ কোটি বেড়েছে।
The post প্রতিদ্বন্দ্বীদের কাছে অপ্রতিরোধ্য হয়ে উঠছে ফেসবুক আধিপত্য appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া