বাজারে এল স্যামসাং গ্যলাক্সি নোট ৯। ৯ আগস্ট, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক ইভেন্টে এই ফোনের আনুষ্ঠানিক উন্মোচন করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। তবে ভারতে কবে থেকে এই স্মার্টফোন বিক্রি শুরু হবে তা এখনও জানা যায়নি। আর দাম কত হবে সেটাও জানা যায়নি।
নতুন এই ফোনে থাকছে একাধিক সুযোগ সুবিধা। তার মধ্যে থাকছে বেশিক্ষণ চলা ব্যাটারি এবং অনেক বেশি জায়গা। নতুন এই ফোনের মধ্যেই থাকছে ৫১২ জিবি জায়গা। সেটা ১ টিবি পর্যন্ত বাড়ানো যায়। এছাড়া থাকছে ৮ জিবি র্যাম।
অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেমে চালিত এই ফোনে থাকছে ৬ দশমিক ৪ ইঞ্চি কোয়াড এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে। এছাড়া স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসরের এই ফোনে আছে ডুয়েল ক্যামেরা সেট আপ।এখন তিনটি রঙে পাওয়া যাচ্ছে নোট ৯। তার মধ্যে আছে মিডনাইট ব্ল্যাক, মেটালিক কপার এবং অসিয়ান ব্লু।
নতুন ফোনের দাম
স্যামসাং গ্যালাক্সি নোট ৯ ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের শুরুর দাম ৯৯৯ মার্কিন ডলার এবং ৮ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজের দাম ১ হাজার ২৫০ ডলার। আগস্টের ১০ তারিখ থেকে ফোনের প্রি অর্ডার শুরু হবে এবং ২৪ আগস্ট গ্রাহকের কাছে পৌঁছে যাবে নোট ৯ ফোন।
The post স্যামসাং গ্যলাক্সি নোট ৯ বাজারে, দেখেনিন দাম কত হবে appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া