রাবিতে জাতির জনকের জন্মদিন উদযাপিত

রাবি প্রতিনিধি, টেকজুম ডটটিভি// রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটির প্রতিপাদ্য ছিল ‘বঙ্গবন্ধুর জন্মদিন : রঙ ছড়ানো আলো লাল-সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভালো’।

দিবসটি উপলক্ষে শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা ও রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী, ছাত্র-উপদেষ্টা জান্নাতুল ফেরদৌস, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রভাষ কুমার কর্মকার, প্রক্টর মো. লুৎফর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট শিক্ষকগণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এসময় উপাচার্য বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোকপাত করে সংক্ষিপ্ত বক্তৃতা উপস্থাপন করেন। পওে শেখ মুজিবুর রহমান হল ও রাবি বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন হল, বিভাগ, ইনস্টিটিউট এবং পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুপস্তবক অর্পণ করে।

এদিন সকাল ৮:০০টায় ‘সাবাস বাংলাদেশ’ চত্বর থেকে শুরু হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এবং শেখ রাসেল মডেল স্কুলের শিক্ষার্থীদের একটি শোভাযাত্রা নিজ নিজ স্কুলে যায়। বেলুন-ফেস্টুন উড়িয়ে এই শোভাযাত্রার উদ্বোধন করেন উপাচার্য। সেখানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে শেখ রাসেল মডেল স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় শিশু সমাবেশ, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় স্কুলের শিশু সমাবেশ, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন প্রতিযোগিতা ও শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’র নির্বাচিত অংশ থেকে কুইজ প্রতিযোগিতা। এসব অনুষ্ঠানে উপাচার্য ও প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাসহ শেখ রাসেল মডেল স্কুলের অধ্যক্ষ মোমেনা জীনাত, রাবি স্কুলের অধ্যক্ষ মো. শফিউল আলম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আনসার উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

The post রাবিতে জাতির জনকের জন্মদিন উদযাপিত appeared first on Technology News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on রাবিতে জাতির জনকের জন্মদিন উদযাপিত on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: