ওয়ালটন’র শক্তিশালী টর্চলাইটের নতুন ফিচার ফোন

ওয়ালটন বাজারে ছেড়েছে এমএম১৬ মডেলের নতুন ফিচার ফোন। এতে ব্যবহৃত হয়েছে শক্তিশালী এলইডি টর্চলাইট। যা গ্রাহকের জন্য কাজ করবে আঁধারে আলোকবর্তিকা হিসেবে। রাতের আঁধারে চলাচল হবে নিরাপদ।

এই ফিচার ফোনে ব্যবহৃত হয়েছে ১৮০০ মিলিঅ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি। যা দেবে দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপ। অনেক সময় ধরে কথা বলা, টর্চলাইট ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, ভিডিও দেখা বা গান শোনা যাবে নিশ্চিন্তে।

দেশের সব ওয়ালটন প্লাজা, ব্র্যান্ড এবং রিটেইল আউটলেটে পাওয়া যাচ্ছে নতুন এই মোবাইল ফোন। যার দাম মাত্র ১০৯০ টাকা। আকর্ষণীয় ডিজাইনের ফোনটি মিলছে বেশ কয়েকটি ভিন্ন রঙে। এতে থাকছে এক বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা।

ওয়ালটনের সেল্যুলার ফোন বিপণন বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, দেশের বাজারে এটাই সবচেয়ে শক্তিশালী টর্চলাইট সমৃদ্ধ মোবাইল ফোন। যারা দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ সমৃদ্ধ ফিচার ফোন চান, তাদের জন্য উপযুক্ত এমএম১৬ মডেলের এই মোবাইল ফোনটি।

ডুয়াল সিমের ফোনটিতে রয়েছে ২.৪ ইি র উজ্জ্বল রেজ্যুলেশনের পর্দা। গ্রাহকের পছন্দমতো গান, ছবি বা ভিডিও সংরক্ষণে এই ফোনে ৩২ গিগাবাইট পর্যন্ত বর্ধিত মেমোরি ব্যবহার করা যাবে।

কল বা মেসেজ নোটিফিকেশনে ব্যবহার করা যাবে টর্চ বা কি-প্যাড লাইট। বিরক্তিকর ও অনাকাক্সিক্ষত নাম্বার থেকে কল আসা বন্ধ করতে এই ফোনে রয়েছে ব্লাকলিস্টের সুবিধা। ইন্টারনেট ব্যবহারের সুবিধাসহ রয়েছে বিল্ট-ইন ফেসবুক। ব্লুটুথ থাকায় ফাইল আদান-প্রদান করা যাবে সহজেই। এতে আছে অটোমেটিক কল রেকর্ডিংয়ের সুবিধাও।

ফোনটির বিশেষ ফিচারগুলোর মধ্যে আছে পাওয়ার সেভিং মোড, ডিজিটাল ক্যামেরা, এমপিথ্রি, এমপি ফোর ও থ্রিজিপি প্লেয়ার। রয়েছে রেকর্ডিংসহ ওয়্যারলেস এফএম রেডিও। যা চলবে ইয়ারফোন অথবা হেডফোন ছাড়াই। আছে সাউন্ড ও ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা।

আরো জানতে যোগাযোগ করুন ওয়ালটনের কাস্টমার কেয়ারে। ০৯৬১২৩১৬২৬৭, ১৬২৬৭ নম্বরে কল করে। ওয়ালটনের ওয়েবসাইট www.waltonbd.com।

The post ওয়ালটন’র শক্তিশালী টর্চলাইটের নতুন ফিচার ফোন appeared first on Technology News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on ওয়ালটন’র শক্তিশালী টর্চলাইটের নতুন ফিচার ফোন on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: