৩৫ ডলারের মিনি কম্পিউটার

রাস্পবেরি পাই, যুক্তরাজ্যের সবচেয়ে বেশি বিক্রিত কম্পিউটারের নাম। ক্রেডিট কার্ড আকারের এই কম্পিউটারটি এবার বিল্টইন ওয়াইফাই, ব্লুটুথ নিয়ে বাজারে হাজির হয়েছে। এর মডেল রাস্পবেরি পাই থ্রি বি প্লাস। এই মডেলটাকে নেটওয়ার্কিংয়ের উপর গুরুত্ব দেয়া হয়েছে। দুই বছর আগে মডেল থ্রি বি বাজারে আছে। এবার এলো এর নতুন ভার্সন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আগের সংস্করণ থেকে এটি প্রায় ১০ গুন দ্রুতগতিসম্পন্ন।

বি প্লাসে রয়েছে ১.৪ গিগাহার্জের কোয়াড কোর কর্টেক্স এ৫৩ ৬৪ বিটের ব্রডক্যাম বিসিএম২৮৭৩বি০ প্রসেসর। এই প্রসেসর ব্যবহারের ফলে মাদারবোর্ড আগের চেয়েও কম গরম হবে। ফলে কম্পিউটারটিতে অধিক গতি পাওয়া যাবে।

এই ভার্সনটির প্রধান আকর্ষণ নেটওয়ার্কিং। বি প্লাস মডেলে ডুয়েল ব্যান্ড ৮০২.১১ এসি ওয়াইফাই কানেকটিভিটি রয়েছে। এটি ৫ গিগাহার্জ নেটওয়ার্কিংয়ের জন্য আদর্শ। এতে ব্লুটুথ ৪.২ কানেকভিটি ব্যবহার করা হয়েছে। এটি রেডিও মডিউল এফসিসি নীতিমালা অনুসরণ করে তৈরি করা হয়েছে। এতে গিগাবাইট ইথারনেট ২.০ ইউএসবি কানেকটিভিটি রয়েছে।

কনফিগারেশন উন্নত ও নতুন সুবিধা আনা হলেও আগের মতোই রাস্পবেরি পাই ৩ প্লাস এর দাম ৩৫ ডলার নির্ধারণ করা হয়েছে।। যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় ২৯০৪ টাকা।

The post ৩৫ ডলারের মিনি কম্পিউটার appeared first on Technology News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on ৩৫ ডলারের মিনি কম্পিউটার on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: