চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা মেয়ং ওয়ানঝুকে অবৈধভাবে গ্রেপ্তার করার প্রতিবাদে কানাডা সরকারের বিরুদ্ধে মামলা করবে প্রতিষ্ঠানটি। এই কর্মকর্তার সাথে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে দাবি তাদের।
ওয়ানঝু’র বিরুদ্ধে ব্যাংক ও টেলিযোগাযোগ খাতে প্রতারণা, বিচারে বাধা, প্রযুক্তির ধারণা চুরির অভিযোগে যুক্তরাষ্ট্রে ফৌজদারি অভিযোগ আনা হয়েছিল।
এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের অনুরোধে গত বছরের ১ ডিসেম্বর ওয়ানঝুকে গ্রেপ্তার করে কানাডা। হংকং থেকে মেক্সিকো যাওয়ার পথে ভ্যাঙ্কুভার বিমানবন্দরে ওয়ানঝুর যাত্রাবিরতি ছিল। সেখানে গ্রেপ্তার করা হয় তাকে।
তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের সঙ্গে ব্যবসা করার অভিযোগও তুলেছিল যুক্তরাষ্ট্র। যদিও এই অভিযোগ অস্বীকার করে আসছেন ওয়ানঝু। অবশ্য গ্রেপ্তারের পর গত মাসেই জামিনে মুক্তি পান ওয়ানঝু।
আগামী ৬ ফেব্রুয়ারি ওয়ানঝুকে আবারও ভ্যাঙ্কুভারের আদালতে তোলা হবে। এই গ্রেপ্তার নিয়ে চীনের সঙ্গে কানাডা ও যুক্তরাষ্ট্রের টানাপোড়েন চলছে। তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হলে এই সম্পর্ক আরও তিক্ত হতে পারে।
The post কানাডার বিরুদ্ধে হুয়াওয়ের মেংয়ের মামলা appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া