সিনহুয়ার সেই সংবাদ পাঠিকা একটি রোবট

পর্দায় প্রাইম টাইমে মিষ্টি চেহারার সংবাদ পাঠকা দেখতে অবিকল মানুষের মতো লাগলেও আদৌতে সে একজন রোবট। চীনের জনপ্রিয় সংবাদ সংস্থা সিনহুয়ায় সংবাদ পাঠ করে বিশ্বে নজর কারলেন প্রথম নারী রোবট সিন সিয়াওমেং।

রোববার বেজিংয়ের বার্ষিক সংসদ অধিবেশনের অংশগ্রহণকারীদের প্রতিনিধিদের সম্পর্কে একটি সংবাদ উপস্থাপন করে সে।

কৃত্রিম বুদ্ধিমত্তার এই রোবটটির নাম শিন শিয়াওমেং। এই রোবটকে শিনহুয়ার নিউজের উপস্থাপিকা কু মেংয়ের আদলে তৈরি করা হয়েছে।

যা নিউজ ডট কম পিকিং জানিয়েছে, কৃত্রিম মুখভঙ্গি এবং বিভিন্ন অভিব্যক্তির সমন্বয়ে তৈরি রোবটটি গোলাপী রংয়ের পোশাক এবং কানে ছোট দুল পড়ে বেইজিংয়ে অনুষ্ঠিত পার্লামেন্টের বার্ষিক সভা সম্পর্কে খবর উপস্থাপন করেছে।

শিনহুয়া এবং প্রযুক্তি প্রতিষ্ঠান সোগোউ ইনক যৌথভাবে এই রোবটটি তৈরি করেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার এআই উপস্থাপক এর আগেও তৈরি করেছিল শিনহুয়া।

গত বছরের নভেম্বরে পূর্বাঞ্চলীয় উঝেন শহরের ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্সে পুরুষের আদলে তৈরি দুটি এআই উপস্থাপককে প্রকাশ্যে আনে শিনহুয়া।

এর মধ্যে একটি রোবট সংবাদ পাঠক ইংরেজিতে এবং অন্যটি চীনা ভাষায় কথা বলতে পারে।

চীনের ওই প্রতিষ্ঠানটির দাবি, শিন শিয়াওমেং বিশ্বের প্রথম নারী রোবট সংবাদ পাঠিকা।

এর আগে জানুয়ারি মাসের শেষের দিকে এরিকা নামের এক রোবট সংবাদ পাঠিকা তৈরির কথা জানিয়েছিল জাপানের ওসাকা বিশ্ব বিদ্যালয়ের ইন্টেলিজেন্ট রোবোটিক্স ল্যাবরেটরি।

ওই রোবটটি আগামী এপ্রিল থেকেই পুরোদমে সংবাদ পাঠ করবে বলে জানিয়েছিলেন ল্যাবরেটরির পরিচালক হোরিশি ইশিগোরি।

The post সিনহুয়ার সেই সংবাদ পাঠিকা একটি রোবট appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on সিনহুয়ার সেই সংবাদ পাঠিকা একটি রোবট on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: