এই মাসে ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে আসছে হুয়াওয়ে

ফোল্ডেবল স্মার্টফোন তৈরিতে ব্যস্ত কোম্পানি, এই কথা জানিয়েছে হুয়াওয়ে। চলতি মাসে বার্সেলোনায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস ইভেন্টে সামনে আসবে হুয়াওয়ে এর ৫ জি ফোল্ডেবেল স্মার্টফোন। টুইটারে এই ডিভাইজ লঞ্চের আমন্ত্রণপত্র প্রকাশ করেছে চিনের কোম্পানিটি।

২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টায় বার্সেলোনায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস ইভেন্টে হুয়াওয়ে ফোল্ডেবেল স্মার্টফোন লঞ্চ ইভেন্ট শুরু হবে।

সম্প্রতি হুয়াওয়ে কনজিউমার বিজনেস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিচার্ড ইউ এক সাক্ষাত্‍কারে এমনটাই জানিয়েছেন।

আমন্ত্রণপত্রে ফোল্ডেবেল স্মার্টফোন কথাটি লেখা না থাকলেও এই ফোনের একটি ছবি প্রকাশিত হয়েছে। সেখানে ভাঁজ করা স্মার্টফোন এর মাঝে ‘ভবিষ্যতের সাথে যুক্ত’ হওয়ার বার্তা দেওয়া হয়েছে। এটাই কোম্পানির প্রথম ৫জি স্মার্ট ফোন হতে চলেছে. ফোনের ভিতরে থাকবে কোম্পানির নিজস্ব হাইসিলিকন কিরিন ৯৮০ চিপসেট ।

২০১৭ সালে প্রথম হুয়াওয়ে এর ফোল্ডেবেল স্মার্টফোন তৈরীর খবর সামনে এসেছিল। একই সময় থেকে ফোল্ডেবেল স্মার্টফোন তৈরীর কাজে ব্যস্ত দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং। হুয়াওয়ে ফোল্ডেবেল স্মার্টফোন লঞ্চের ঠিক আগে ২০ ফেব্রুয়ারি এক ইভেন্টে লঞ্চ হবে স্যামসাং এর ফোল্ডেবেল স্মার্টফোন

হুয়াওয়ে ফোল্ডেবেল স্মার্টফোনে থাকবে একটি ৭.২ ইঞ্চি ডিসপ্লে। ২৪ হাজার থেকে ৩০ হাজার ফোল্ডেবেল স্মার্ট ফোন তৈরি করবে হুয়াওয়ে।

শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো ফোল্ডেবল ফোন উন্মোচনে গুরুত্ব দিচ্ছে। স্যামসাং, শাওমি, এলজি ইতোমধ‍্যে এই যুদ্ধে এগিয়ে রয়েছে। গেল বছরের শেষ মাসে স্মার্টফোনের বাজারে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলকে পেছনে ফেলেছিল হুয়াওয়ে। প্রতিষ্ঠানটি অ্যাপলকে হটিয়ে দ্বিতীয় অবস্থানে পৌঁছে।

The post এই মাসে ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে আসছে হুয়াওয়ে appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on এই মাসে ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে আসছে হুয়াওয়ে on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: