প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টে এক নম্বরে স্যামসাং

২০১৮ সালে প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টে এক নম্বর স্থান দখল করেছে স্যামসাং। গত বছর ভারতে বিক্রি হওয়া মোট প্রিমিয়াম স্মার্টফোনের ৩৪ শতাংশ স্যামসাং স্মার্টফোন। স্যামসাং এর ঠিক পেছনেই প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্ট এ ৩৩ শতাংশ বাজার দখল করে রয়েছে ওয়ানপ্লাস।

বুধবার কাউন্টারপয়েন্ট প্রকাশিত রিপোর্টে এই কথা জানা গিয়েছে। ভারতে প্রিমিয়াম স্মার্ট ফোন সেগমেন্টে তিন নম্বর স্থানে রয়েছে অ্যাপল। ২০১৮ সালে ভারতের প্রিমিয়াম স্মার্টফোন বাজারে ২৩ শতাংশ দখল করেছিল মার্কিন টেক কোম্পানিটি।

গত বছর একটি ত্রৈমাসিকে (চতুর্থ ত্রৈমাসিক) ভারতে
স্মার্টফোন বিক্রির রেকর্ড করেছে ওয়ানপ্লাস। ২০১৮ সালের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে ভারতে বিক্রি হওয়া প্রিমিয়াম স্মার্টফোনের ৩৬ শতাংশ ওয়ানপ্লাস স্মার্টফোন। তবে গোটা বছরে ভারতে মোট প্রিমিয়াম স্মার্টফোন বিক্রিতে ওয়ানপ্লাস কে টেক্কা দিয়েছে স্যামসাং।

“২০১৮ সালের ভারতের সেরা প্রিমিয়াম স্মার্টফোন ওয়ানপ্লাস ৬। গত বছর বিক্রি হওয়া মোট প্রিমিয়াম স্মার্টফোনের ১৫ শতাংশ ওয়ানপ্লাস ৬। এরপর এই বাজারে ১০ শতাংশ শেয়ার নিয়ে দুই নম্বর স্থানে রয়েছে ওয়ানপ্লাস ৬টি। ২০১৮ সালের তৃতীয় জনপ্রিয় প্রিমিয়াম স্মার্টফোন স্যামসাং এস ৯প্লাস (৮ শতাংশ মার্কেট শেয়ার)।” বলেন কাউন্টারপয়েন্ট রিসার্চ এনালিস্ট কর্ণ চৌহান।

তিনি বলেন দীপাবলীর সময় ওয়ানপ্লাস ৬টি ফোনের বিপুল চাহিদা দেখা গিয়েছিল। ওয়ানপ্লাস এক্সপেরিয়েন্স স্টোর এর মাধ্যমে অফলাইন চ্যানেলেও সাফল্য পেয়েছে চীনের কোম্পানিটি।

২০১৮ সালের চতুর্থ ত্রৈমাসিকে ভারতের মোট প্রিমিয়াম স্মার্টফোন বাজারের ২৬ শতাংশ দখল করে ছিল স্যামসাং। এই সময় লঞ্চ হওয়া বিশ্বের প্রথম চারটি রিয়ার ক্যামেরার স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এ৯ এর হাত ধরে ৩০ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকার বাজারে সাফল্য পেয়েছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।

২০১৮ সালের চতুর্থ ত্রৈমাসিকে মুখ থুবরে পড়েছে অ্যাপল। লেটেস্ট স্মার্টফোনের আকাশছোঁয়া দাম হওয়ার কারণেই ২০১৮ সালের চতুর্থ ত্রৈমাসিকে ২০১৭ সালের তুলনায় ২৫ শতাংশ বিক্রি কমেছে কোম্পানির। ভারতের স্মার্ট ফোন তৈরি না করার কারণে ভারতে ২০ শতাংশ অতিরিক্ত আমদানি শুল্ক দিতে হয় অ্যাপল কে।

The post প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টে এক নম্বরে স্যামসাং appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টে এক নম্বরে স্যামসাং on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: