পপ-আপ সেলফি ক্যামেরা থাকবে স্যামসাং ফোনে

২০১৯ সালে উন্মোচন হবে স্যামসাং গ্যালাক্সি এ ৯০। এই ফোনে কোন ‘ডিসপ্লে নচ’ বা ‘হোল পাঞ্চ’ থাকছে না। পরিবর্তে গ্যালাক্সি এ ৯০ ফোনে থাকতে চলেছে একটি পপ-আপ সেলফি ক্যামেরা। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত এক রিপোর্টে সম্পূর্ণ নতুন ডিজাইনের এই স্যামসাং ফোনের খবর সামনে এসেছে।

টুইটারে এক গ্রাহক জানিয়েছেন স্যামসাং গ্যালাক্সি এ ৯০ ফোনে কোন ‘ডিসপ্লে নচ’ বা ‘হোল পাঞ্চ’ থাকছে না। ফোনের সামনের দিকে গোটা জায়গায় ডিসপ্লে ব্যবহারের জন্য গ্যালাক্সি এ ৯০ ফোনে পপ-আপ সেলফি ক্যামেরা ব্যবহার করেছে স্যামসাং। ইতিমধ্যেই ভিভো নেক্স ফোনে এই ধরনের পপ আপ সেলফি ক্যামেরা ডিজাইন দেখা গিয়েছিল।

২০১৯ সালের দ্বিতীয়ার্ধে বাজারে আসবে গ্যালাক্সি এ ৯০। এই ফোনের ভিতরে থাকবে একটি স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট, সাথে থাকবে ৬ জিবি অথবা ৮জিবি র‍্যাম আর ১২৮ জিবি স্টোরেজ। স্যামসাং গ্যালাক্সি এ ৯০ ফোনের ৬.৪১ ইঞ্চি ডিসপ্লের নিচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। রিপোর্টে জানানো হয়েছে তিনটি আলাদা রঙে বাজারে আসবে এই স্মার্টফোন।

The post পপ-আপ সেলফি ক্যামেরা থাকবে স্যামসাং ফোনে appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on পপ-আপ সেলফি ক্যামেরা থাকবে স্যামসাং ফোনে on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: