রোবট দিয়ে ডেলিভারি শুরু করলো আমাজন

অনলাইনে অর্ডার করা পণ্য রোবটের মাধ্যমে ডেলিভারি শুরু করেছে বিশ্বের অন্যতম শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান আমাজন। জানা গেছে, ইতোমধ্যে জনপ্রিয় এ প্রতিষ্ঠানটি পরীক্ষামূলকভাবে ছয়টি রোবট নামিয়েছে যারা গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দিচ্ছে।

সম্প্রতি আমাজনের ভাইস প্রেসিডেন্ট সিয়ান স্কট প্রতিষ্ঠানটির ব্লগে রোবট দিয়ে পণ্য ডেলিভারির তথ্য নিশ্চিত করেন। এই ছয়টি রোবটের নাম রাখা হয়েছে ‘স্কাউট’। আপাতত শুধু যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের স্নোহোমিশ কাউন্টিতে কাজ করবে ‘স্কাউট’। শুধু দিনের বেলায় কাজ করবে তারা। একজন মানুষের হাতে নিয়ন্ত্রিত হবে ‘স্কাউট’।

এদিকে, একটি রোবট গ্রাহককে পণ্য ডেলিভারি করছে এমন প্রমোশনাল ভিডিও প্রকাশ করেছে আমাজন। সেখানে দেখা গেছে, গ্রাহক রোবটের কাছে চলে আসলে ঢাকনা খুলে যায় রোবটটির। তবে রোবটটি ঠিক কীভাবে কাজ করে, সেসব বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। এমনকি ডেলিভারির সময় গ্রাহক সেখান উপস্থিত না থাকলে অথবা সঠিক গ্রাহক পণ্য নিতে না আসলে রোবটটি কী করবে, সে সম্পর্কেও এখনও কিছু জানা যায়নি।

The post রোবট দিয়ে ডেলিভারি শুরু করলো আমাজন appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on রোবট দিয়ে ডেলিভারি শুরু করলো আমাজন on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: