আরও একধাপ এগিয়ে গেল আইসিটি বিভাগ

প্রধানমন্ত্রীর স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ। তবে অভিযোগ রয়েছে, প্রধানমন্ত্রীর সেই স্বপ্নের কার্যক্রমকে ব্যাহত করার চেষ্টা করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের উপজেলা পর্যায়ের দেড়শতাধিক সহকারী প্রোগ্রামার। নিয়ম ‘বহির্ভূতভাবে’ পদোন্নতি দাবি ও ৫৬ জনকে গ্রোগ্রামার পদে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করেছিলেন রিট, যা রবিবার (২৭ জানুয়ারী) হাইকোর্ট খারিজ করে দিওয়ার মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের দিকে আরও একধাপ এগিয়ে গেল আইসিটি বিভাগ।

রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো: খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে পদোন্নতি দাবি করা প্রোগ্রামারদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সালাউদ্দিন দোলন ও অ্যাডভোকেট মাহমুদুল হাসান মিন্টু। অপরদিকে প্রোগ্রামার পদে নিয়োগপ্রাপ্ত ৫৬ জনের পক্ষে ছিলেন ব্যারিস্টার তানজিবুল আলম ও অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২২ মে প্রোগ্রামার পদে নিয়োগের জন্য সার্কুলার দেয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। প্রক্রিয়া শেষে গ্রোগ্রামার পদে ৫৬ জনকে নিয়োগ দেয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। কিন্তু ২০১৭ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপজেলা পর্যায়ের দেড় শতাধিক সহকারী প্রোগ্রামার পদোন্নতি দাবি করে ও ৫৬ জনকে গ্রোগ্রামার পদে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেন ও একইসঙ্গে গ্রোগ্রামার পদে ৫৬ জনের নিয়োগ স্থগিত করেন।

রবিবার রিটের চূড়ান্ত শুনানি নিয়ে আদালত দেড়শতাধিক সহকারী প্রোগ্রামারের পদোন্নতি দাবি করে দায়ের করা রিট খারিজ করে দেন।

পরে প্রোগ্রামার পদে নিয়োগ প্রাপ্ত ৫৬ জনের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, ‘গ্রোগ্রামার পদে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট খারিজ হয়ে যাওয়ায় গ্রোগ্রামার পদে ওই ৫৬ জনের নিয়োগ বৈধতা পেল।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক পিএসপি সুপারিশপ্রাপ্ত কয়েকজন প্রোগ্রামার বলেন, ‌‌‘সরকার (পিএসসি) আমাদের নিয়োগের জন্য মনোনয়ন প্রদান করেছেন, আবেদনকৃত সকল দক্ষ প্রকৌশলীদের মধ্যে আমরা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছি। আমাদের সকল প্রাক-নিয়োগ প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন করেছি। আমাদের ৮-১০ বছরের আইসিটি অভিজ্ঞতা সরকারের আইসিটি খাতে কাজে লাগিয়ে “ডিজিটাল বাংলাদেশ” বিনির্মাণে কাজ করতে আমরা সংকল্পবদ্ধ। কিন্তু এই অযৌক্তিক কালক্ষেপনের বেড়াজালে যেমনি ব্যহত হচ্ছিল যা মহামান্য হাইকোর্ট খারিজ করে দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীর স্বপ্ন “ডিজিটাল বাংলাদেশ” বিনির্মাণে আমাদের আইসিটি খাত আরও একধাপ এগিয়ে গেল। অপরদিকে আমাদের হতাশার দিনগুলি থেকেও আমরা পরিত্রাণ পেতে যাচ্ছে।’

The post আরও একধাপ এগিয়ে গেল আইসিটি বিভাগ appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on আরও একধাপ এগিয়ে গেল আইসিটি বিভাগ on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: