চীনের টেলিকম জায়ান্ট হুয়াওয়ে এবং প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের করেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস।
ব্যাংক জালিয়াতি, প্রযুক্তি চুরিসহ বেশ কিছু অভিযোগে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করা হয়। চীন-যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে যা আরো নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে হুয়াওয়ে কর্তৃপক্ষ এবং এমস এমেং এ অভিযোগ অস্বীকার করেছেন।
ইরানে আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে এমএস মেংকে গেলো মাসে কানাডা থেকে গ্রেফতার করা হয়। হুয়াওয়ে এবং এমএস মেংয়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা ‘হুয়াওয়ে ডিভাইস ইউএসএ’ এবং ‘স্কাইকম টেকে’র সঙ্গে যৌথ প্রযোজনায় ইরানে ব্যবসা পরিচালনা করতো। যুক্তরাষ্ট্র এ কোম্পানির বিরুদ্ধে এ পর্যন্ত ২৩টি অভিযোগ দায়ের করেছে।
The post হুয়াওয়ে’র প্রধান অর্থ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া