সফটওয়্যার আপডেট পেল রেডমি সিক্স এবং রেডমি সিক্স এ মডেল। ফোন দুটিতে এমআইইউআই ১০.২.২.০ আপডেট পৌঁছেছে। এই আপডেটে লেটেস্ট অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ পৌঁছেছে। সঙ্গে থাকছে একাধিক বাগ ফিক্স।
টেক পোর্টালগুলোর কয়েকটি প্রতিবেদনে জানা গেছে, রেডমি সিক্স ফোনের সঙ্গে রেডমি সিক্স এ ফোনে স্টেবল আপডেট পৌঁছেছে।
এমআইইউআই ফোরামে জানানো হয়েছে এমআইইউআই ১০.২.২.০ স্টেবল আপডেটের হাত ধরে রেডমি সিক্স ফোনে নতুন অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ হালনাগাদ হয়েছে।
নতুন অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ ছাড়াও নতুন আপডেটের হাত ধরে রেডমি সিক্স ফোনে একাধিক বাগ ফিক্স পৌঁছেছে। কনফারেন্স কলের সময় এসএমএস ডেলিভারির সমস্যার সমাধান হয়েছে এই আপডেটে।
The post সফটওয়্যার আপডেট পেল রেডমি ৬ appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া