বিশ্বব্যাপী স্মার্টফোনের বাজার হারাচ্ছে দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন নিমার্তা প্রতিষ্ঠান স্যামসাং । ২০১৭ সালে থেকে ২০১৮ সালে বিশ্বব্যাপী স্যামসাংয়ের স্মার্টফোন বিক্রি কমেছে ২ শতাংশ।
বছরের তৃতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বাজারে আসার সংখ্যা ৩৮ কোটি ৬৮ লাখ ইউনিট ছাড়িয়েছে। ৩০ সেপ্টেম্বর শেষ ওই প্রান্তিকের হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে স্মার্টফোন বাজারে আসার হার ৩ শতাংশ কমেছে।
কোরিয়া হেরাল্ডে এর তথ্য অনুসারে , জুলাই-সেপ্টেম্বরের সময়ের মধ্যে স্যামসাং ৭২.৩ মিলিয়ন স্মার্টফোন বিক্রী করেছে। যা গত বছর একই সময়ের স্যামসাং ৮৩.৪ মিলিয়ন ইউনিট থেকে এটি সামান্য কম বিক্রী করেছিল। রিপোর্ট অনুসারে, বছরের তৃতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বাজারে ২০ শতাংশ স্যামসাং এখন আছে। যা গত বছরের একই সময়ের মধ্যে ছিল ২১.২ শতাংশ ।
কাউন্টারপয়েন্ট রিসার্চের করা মার্কেট মনিটর সার্ভিস প্রতিবেদনে বলা হয়, স্মার্টফোনের বাজারের শীর্ষস্থান এখন ধরে রাখলেও দিনে দিনে কমছে স্যামসাংয়ের বিক্রী। বর্তমানে বিশ্বজুড়ে ১৯ শতাংশ দখল রেখেছে প্রতিষ্ঠানটি। যা গত বছরে ২১ শতাংশ ছিল ।
সাশ্রয়ী মূল্যে আকর্ষণীয় ডিজাইন, ভালো পারফরমেন্স আর মার্কেটিংয়ের জোরে স্যামসাংয়ের অবস্থান কেড়ে নিয়েছে চীনা কোম্পানিগুলো। অধিক মুল্যে এবং পুরনো ডিজাইনের করনে মাকের্টে তাদের এই অবস্থা বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
The post বিশ্বব্যাপী স্মার্টফোনের বাজার হারাচ্ছে স্যামসাং appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া