নাগরিক নিরাপত্তা, জরুরী সাহায্য ও অপরাধ দমনে পুলিশকে সহায়তার জন্য মোবাইল অ্যাপ “সেলফ প্রটেক্ট” ব্যবহারে সুবিধা পেতে শুরু করেছে মেহেরপুর জেলাবাসী।
গতকাল জেলার উপকন্ঠ বামনপাড়া মোড় হতে জিনারুল ইসলাম নামের একজন ব্যবহারকারীর স্মার্টফোন চুরি গেলে, এই অ্যাপ ইনস্টলকৃত মোবাইলটি থেকে মোবাইল চোর সিম খুলে তার সিম ব্যবহার করার সময় প্রকৃত মোবাইল মালিকের পূর্বে অ্যাপ এ সেট অাপকৃত পরিবারের অারেকটি মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে তার ফোনটির অবস্থান,নতুন সিম নম্বর, অাএমইঅাই এসএমএস অাকারে চলে যায়। এতে অ্যাপ ব্যবহারকারী তার ফোনটি কে ব্যবহার করছে এটি জানতে পারে এবং পরবর্তী পদক্ষেপে ফোনটি উদ্ধার করতে সক্ষম হয়। এভাবে প্রতিদিন পুরো জেলা জুড়ে অসংখ্য মানুষ সেবা পাচ্ছে এই অ্যাপ থেকে।
অ্যাপ ব্যবহারকারীদের থেকে পুলিশের কাছে প্রতিদিন কমপক্ষে বিভিন্ন বিষয়ে ৫-১০ টি সহযোগিতা চাওয়া ও অভিযোগ জমা হচ্ছে এবং পুলিশ তাতে সাড়া দিচ্ছে।
অ্যাপ সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল শেখ মোস্তাফিজুর রহমান বলেন সেলফ প্রটেক্ট অ্যাপ এর মাধ্যমে কেউ ভুক্তভোগী অামাদের কাছে কোন সাহায্য চাইলে মেহেরপুর জেলা পুলিশ সাথে সাথেই সাড়া দিচ্ছে। অ্যাপস টি মানুষের অনেক উপকারে অাসছে, অাশাকরি সারাদেশে এটি অচিরেই কার্যক্রম শুরু করতে পারবে।”
অ্যাপটি ডেভোলপ করেছেন দেশীয় অ্যাপ ও সফটওয়ার নির্মাতা প্রতিষ্ঠান উইনকি টেক (Winky Tech). প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সাদ্দাম হোসেন(Saddam Hossien) বলেন, সেলফ প্রটেক্ট অ্যাপটি নাগরিক নিরাপত্তায় অামাদের দেশে অগ্রণীভূমিকা পালন করবে। এবং অারো বলেন ইতিমধ্যেই এটি বাস্তবায়নে সরকারের ডাক, টেলিযোগাযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ হতে উদ্ভাবনীমূলক প্রকল্প হিসেবে ২০১৭-১৮ অর্থবছরে উদ্ভাবনী অনুদান পেয়েছেন ।
অ্যাপটির ডাউনলোড লিংক https://bit.ly/MySelfProtect
The post সেলফ প্রটেক্ট অ্যাপ এর মাধ্যমে হারানো ফোন উদ্ধার appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া