সারা বিশ্বে ফেসবুক ও ইনস্টাগ্রামে ত্রুটি

বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি দেশে মঙ্গলবার সন্ধ্যা থেকে ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রবেশ করতে সমস্যা হচ্ছে। এ দুই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ব্যবহারকারী প্রবেশ করতে পারছেন না। কেউ প্রবেশ করতে পারলেও ছবি দেখতে পারছেন না।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকার ব্যবহারকারীরা সবচেয়ে বেশি বিভ্রাটের শিকার হয়েছেন। এ অঞ্চল থেকে সবচেয়ে বেশি অভিযোগ আসে।

ব্যবহারকারীরা বলছেন, সন্ধ্যা ৭টার পর থেকে ফেসবুকে নিউজফিড পুরোপুরিভাবে দেখা যাচ্ছে না। মেসেঞ্জার কাজ করলেও বার্তা আদান-প্রদানে সমস্যা হচ্ছে।

বাংলাদেশেও সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে ফেসবুকে লগ ইন করতে ও ছবি দেখতে সমস্যা হচ্ছে। অনেক ব্যবহারকারী এ নিয়ে টুইটারে মন্তব্যও করেছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (মঙ্গলবার রাত সাড়ে ১০টা) ফেসবুকে প্রবেশ করতে সমস্যা হচ্ছিলো ব্যবহারকারীদে।

ফেসবুক সংক্ষিপ্ত বিবৃতিতে তাদের ত্রুটির কথা স্বীকার করেছে। ডেইলি মেইলকে ফেসবুক জানিয়েছে, ‌প্রতিষ্ঠানটি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই)-এর স্বীকার হয়েছে। এর ফলে ফেসবুকে লগ ইন করতে দীর্ঘ সময় লাগছে অথবা একেবারেই প্রবেশ করা যাচ্ছে না।

ফেসবুক এ বিষয়ে তদন্ত করছে এবং শিগগিরই সমাধান করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

The post সারা বিশ্বে ফেসবুক ও ইনস্টাগ্রামে ত্রুটি appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on সারা বিশ্বে ফেসবুক ও ইনস্টাগ্রামে ত্রুটি on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: