এবার বাজারে ৬ জিবি র্যাম ও ২৪.৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ফোন এনেছে চীনের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। যেটির মডেল ‘ভিভো এক্স২৩ সিম্ফনি এডিশন’।
ভিভো এক্স২৩ সিম্ফনি এডিশন স্মার্টফোনে রয়েছে ৬.৪১ ইঞ্চি ডিসপ্লের এই ফোনের ভিতরে থাকবে স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট। এর ডিসপ্লের উপরে রয়েছে ওয়াটার ড্রপ নচ, ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, থ্রি ডি গ্লাস বডি ও কোম্পানির নিজস্ব অ্যাসিস্ট্যান্ট জোবি (এআই)সহ ফেস আনলক সুবিধা।
ছবি তোলার জন্য ফোনের পিছনে থাকবে ১২ মেগাপিক্সেল + ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। ফোনের সামনে সেলফি তোলার জন্য একটি ২৪.৮ এমপি ক্যামেরা থাকবে।
অ্যান্ড্রয়েড ৮.১ অরিও স্মার্টফোনে রয়েছে ৬জিবি র্যাম, আর ৩ হাজার ৪০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।
The post সেরা সেলফি ক্যামেরা ফোন আনছে ভিভো appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া