অনলাইন ডেটিং চালু করল ফেজবুক

টিন্ডার ও বাম্বেল এর মতো অনলাইন ডেটিং অ্যাপগুলিকে টেক্কা দিতে নতুন অনলাইন ডেটিং সার্ভিস নিয়ে এল সোশ্যল মিডিয়া জায়েন্ট ফেজবুক। বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে কলোম্বিয়ায় এই সার্ভিস শুরু করেছে ফেজবুক।

“এক ঝলকে ফেজবুক ডেটিং সার্ভিস জনপ্রিয় ডেটিং সার্ভিস হিংজ কে মনে করাবে।” বলে এক রিপোর্টে জানিয়েছে দ্যা ভার্জিন।

“ফেজবুক ডেটিং”এর একাধিক আকর্ষনীয় ফিচারের মাধ্যমে সাধারন মানুষ ডেটিং এ আরও স্বাচ্ছন্দ হবেন বলেই মনে করা হচ্ছে।

“বহুদিন ধরেই ফেজবুক ব্যবহার করে ডেটিং করছেন গ্রাহকরা।” বলে জানিয়েছেন ফেজবুক প্রোডাক্ট ম্যানেজার নাথান শার্প।

নাথান শার্প বলেন “সাধারন মানুষ যেন সহজেই এই অ্যাপ ব্যবহার করতে পারেন সেই দিকে বিশেষ খেয়াল রাখা হচ্ছে। আমাদের মনে হয়েছে এখন একটি ডেটিং সার্ভিস শুরু করার আদর্শ সময়।”

শুধুমাত্র মোবাইল অ্যাপ থেকে এই ডেটিং সার্ভিস ব্যবহার করা যাবে। আপাতত ডেক্সটপ থেকে ফেজবুক ব্যবহারকারীরা নতুন ডেটিং সার্ভিস ব্যবহার করতে পারবেন না।

আপাতত শুধুমাত্র ১৮ বছর বা তা বেশি বয়সের ফেজবুক গ্রাহকরা ডেটিং সার্ভিস ব্যবহার করতে পারবেন। এই সার্ভিসে এখন কোন বিজ্ঞাপন বা সাবস্ক্রিপশান শুরু করেনি সোশ্যল মিডিয়া জায়েন্ট।

অগাস্ট মাস থেকে এই সার্ভিস শুরু করেছে কোম্পানি। তখন কোম্পানির কর্মীরা ভুয়ো তথ্য দিয়ে একাধিক অ্যাকাউন্ট খুলে এই সার্ভিস পরীক্ষা শুরু করেন। পরে এই সার্ভিস লঞ্চের আগেই সেই তথ্য ডিলিট করে দেওয়া হয়েছে।

নতুন এই সার্ভিস নিঃসন্দেহে টিন্ডার, ওকে কিউপিড এর মতো জনপ্রিয় ডেটিং অ্যাপগুলিকে চাপে ফেলবে।

The post অনলাইন ডেটিং চালু করল ফেজবুক appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on অনলাইন ডেটিং চালু করল ফেজবুক on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: