২ অক্টোবর নতুন বাইক বাজারে আনছে সুজুকি । নতুন এই বাইকের টিজার ভিডিও উন্মোচন করল জাপানের কোম্পানিটি। আগের টিজারগুলির মতোই এই টিজারেও বাইকের ফুয়েল ট্যাঙ্কের একটি অংশ দেখা গিয়েছে।
আগের দুটি টিজার ভিডিওতে বাইকের বিভিন্ন অংশ দেখা গেলেও নতুন এই বাইক কখনই দেখা যায়নি। এই টিজার ভিডিওগুলি দেখে মনে করা হচ্ছে এই ইভেন্টে নতুন সুজুকি কাটানা বাইক বাজারে আসতে চলেছে ।
মিলান অটো শোতে একটি কনসেপ্ট বাইক উন্মোচন করেছিল সুজুকি । এই বাইকের নাম রাখা হয়েছিল কাটানা ৩.০১। এই টিজারের ভিডিও সেই কনসেপ্ট বাইকের কথা মনে করায়। তাই মনে করা হচ্ছে আমাগী ২ অক্টোবর বাণিজ্যক ভাবে আসছে নতুন এই বাইক।
The post নতুন বাইক আনছে সুজুকি appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া