দীর্ঘ বিরতির পর নতুন ফোন নিয়ে দেশের বাজারে এলো মটোরোলা। শুরুতে বাজারে তিনটি ফোরজি ফোন এনেছে। এর মধ্যে মটো ই ফোর প্লাস মডেলটি পাওয়া যাচ্ছে মাত্র ১১ হাজার ৯৯০ টাকায়। এই ফোনটিতে ৩ জিবি র্যাম এবং ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।
সাশ্রয়ী দামের ফোরজি ফোন মটোরোলা ই ফোর প্লাসে আছে ৫.৫ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে। এতে ১.৪ গিগাগার্জের কোয়াডকোর প্রসেসর ব্যবহৃত হয়েছে।
৩ জিবি র্যামের এই ফোনে ১৬ জিবি বিল্টইন মেমোরি রয়েছে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।ছবির জন্য আছে ১৩ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা। সেলফির জন্য রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার। উভয় ক্যামেরায় এলইডি ফ্লাশ লাইট রয়েছে। এই ফোনটি বাংলাদেশে সোনালি রঙে পাওয়া যাবে। কানেকটিভিটি হিসেবে ফোনটিতে আছে ফোরজি এলটিই, ২.৪ গিগাহার্জ ওয়াইফাই, ব্লুটুথ ৪.২ ।
ফোনটির কেনার জন্য রবি শপে প্রি-অর্ডার দেয়া যাবে। প্রি-অর্ডার করলে উপহার হিসেবে পাওয়া যাবে ব্যাগ, ক্যাপ, টি-শার্ট কিংবা ব্লুটুথ স্পিকার।
এছাড়াও এই ফোনটি কিনে রবির সিম ব্যবহার করলে ৯ মাসের মধ্যে ১০০ টাকার বেশি টাকা প্যাক কিনলে শতভাগ বোনাস পাওয়া যাবে।
The post দেশের বাজারে ৩ জিবি র্যামের মটোরোলার ফোন appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া