ডিজিটাল ডিভাইস কম দামে সবার হাতে তুলে দিতে চাই : পলক

তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য দরকার ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইস কম দামে সবার হাতে তুলে দেয়া আমাদের সরকারের অন্যতম আরেকটি লক্ষ্য।

আজ সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। রবি’র সাথে সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশের বাজারে নতুন মটো ই-ফোর প্লাস, মটো ই-ফাইভ ও মটো ই-ফাইভ প্লাস হ্যান্ডসেটের এ উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রবি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ, চিফ ডিজিটাল সার্ভিসেস অফিসার শিহাব আহমেদ, স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম প্রমুখ।

পলক বলেন, দেশে মোট ২৮টি হাইটেক পার্ক হচ্ছে। যেখানে ৩ লাখ প্রশিক্ষিত তরুণ-তরুণী কর্মসংস্থানের সুযোগ পাবে।

তিনি আরও বলেন ,দেশে ২৮টি হাইটেক পার্ক হচ্ছে অনেকেই এতে বিস্মিত হন। কিন্তু এখানে বিস্মিত হওয়ার কিছু নেই। এটা বাস্তব। যেমন মাত্র কয়েক মাস আগে যশোরে একটি হাইটেক পার্ক করা হয়েছে। যেখানে ৫২টি কোম্পানি কাজ করছে। আশা করা যাচ্ছে আগামী ১ বছরের মধ্যে সেখানে ৫ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে।

The post ডিজিটাল ডিভাইস কম দামে সবার হাতে তুলে দিতে চাই : পলক appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on ডিজিটাল ডিভাইস কম দামে সবার হাতে তুলে দিতে চাই : পলক on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: