বিদেশ থেকে বাংলাদেশে র্ব্যাক সাজানের মাধ্যমে রেমিটেন্স আসলে তাৎক্ষণিক এসএমএস-এর মাধ্যমে গ্রাহক নোটিফিকেশন পাবেন। ফলে গ্রাহকদের রেমিটেন্স আসার সময়, তারিখ মনে রাখতে হবে না। সফটওয়্যার শপ লিমিটেড (এসএস এলওয়্যারলেস) পুশ এসএমএস সেবা দেয়ার জন্য র্ব্যাক সাজান এক্সচেঞ্জ লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।
সম্প্রতি র্ব্যাক সাজানের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সম্পাদন করেন এসএসএল ওয়্যারলেসের সিওও আশীষ চক্রবর্তী এবং র্ব্যাক সাজানের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও আব্দুস সালাম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসএসএল-এর সিটিও শাহজাদা রেদওয়ান, হেড অব ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স সউদ বিন জাহান, র্ব্যাক সাজানের সিওও সিমন ফারনিভাল, বাংলাদেশের কান্ট্রি হেড সানজানা ফরিদ, হেড অব গ্লোবাল কমপ্লিয়েন্স আইভ্যান ক্যাস্টিলো গারছিয়া, আইটি ম্যানেজার আবুল হানিফসহ দুই প্রতিষ্ঠানের জ্যৈষ্ঠ কর্মকর্তারা।
The post এসএমএসে পাওয়া যাবে রেমিটেন্স নোটিফিকেশন appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া