ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ডে মনোনয়ন পেল ৭ ডিজিটাল উদ্যোগ

বিশ্বের ডিজিটাল কনটেন্টের সব থেকে সম্মানজনক স্বীকৃতি জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড-২০১৮-এর মূল পর্বে অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে ৭টি উদ্ভাবনী ডিজিটাল উদ্যোগ।

আগামী নভেম্বর মাসে ঘানাতে অনুষ্ঠিতব্য বৈশ্বিক পর্বে বিশ্বের ১৬০ দেশের পাঁচশ’র বেশি উদ্যোগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশী ডিজিটাল উদ্ভাবনগুলো। সেখানে নির্মাতারা ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ডের আন্তর্জাতিক পার্লামেন্টে দর্শকদের সামনে নিজেদের উদ্ভাবন উপস্থাপন করবে।

সম্প্রতি এমসিসি লিঃ এর আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের স্টার্ট-আপ ফ্লোরে ‘ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড বাংলাদেশ’-এর চূড়ান্ত মনোনয়ন পর্ব অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি সৈয়দ আলমাস কবীর।

অনুষ্ঠানে যে সাতটি ডিজিটাল উদ্যোগকে মনোনীত করা হয় সেগুলো হচ্ছে- বিজনেস অ্যান্ড কমার্স ক্যাটাগরিতে উইনার জেমস ক্লিপ ডট কম: প্রোমোটিং সিম্লিফাইড অফিস সাপ্লাইস প্রোকিওরমেন্ট, এনভায়রনমেন্ট অ্যান্ড গ্রিন এনার্জি ক্যাটাগরিতে উইনার জিওপটেটো, গভর্নমেন্ট অ্যান্ড সিটিজেন এনগেজমেন্ট ক্যাটাগরিতে উইনার সিস্লিফিকেশন অব কৃষি অ্যান্ড পল্লী লোন, হেলথ অ্যান্ড ওয়েল বিং ক্যাটাগরিতে উইনার টেলি হেলথ ফর পেলিয়েটিভ পেশেন্ট, ইনক্লুশন অ্যান্ড এমপাওয়ারমেন্ট ক্যাটাগরিতে উইনার লো কস্ট কমিউনিকেশন ডিভাইস ফর পাসরন উইথ স্পিস ডিজঅ্যাবিলিটি, লার্নিং অ্যান্ড এডুকেশন ক্যাটাগরিতে উইনার সাইন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, স্মার্ট সেটেলমেন্ট অ্যান্ড আরবানাইজেশন ক্যাটাগরিতে উইনার ই-পার্কিং।

এর আগে ১৪ সদস্যের একটি জাতীয় জুরি বোর্ড আবেদন পাওয়া ডিজিটাল উদ্যোগগুলোর মধ্যে থেকে বাংলাদেশ পর্বে অংশগ্রহণকারী উদ্যোগগুলো যাচাই-বাছাই করে একটি সংক্ষিপ্ত তালিকা করে।

বাংলাদেশে ডাব্লিউএসএর জুরি বোর্ড সদস্য ও ন্যাশনাল এক্সপার্ট এমসিসি লিমিটেডের সিইও আশ্রাফ আবির বলেন, ‘বাংলাদেশের তরুণ প্রজন্মকে ডিজিটাল উদ্যোগের সাথে সম্পৃক্ত করে বিশ্বের বিলিয়ন বিলিয়ন ডলারের বাজারে প্রবেশে সহায়তা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ডাব্লিউএসএ ডিজিটাল কনটেন্টের সবচেয়ে উচ্চপর্যায়ের বৈশ্বিক মূল্যায়নকারী সংস্থা যেখানে বিজয়ী হওয়ার মাধ্যমে বাংলাদেশি তরুণরা তাদের উদ্ভাবনী পণ্যকে বৈশ্বিক পর্যায়ের নিয়ে যেতে পারবেন। বাংলাদেশে মোবাইল ভিত্তিক নানা উদ্ভাবনী ডিজিটাল উদ্যোগ যেভাবে বিকশিত হচ্ছে তা বৈশ্বিক পর্যায়েও সাফল্য অর্জনে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি।’

আগামী নভেম্বরে জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডাব্লিউএসআইএস)-এর সহযোগিতায় ডাব্লিউএসএ গ্লোবাল কংগ্রেসে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এতে ১৭৮টি দেশের ডিজিটাল উদ্ভাবনের নির্মাতা অংশ নেবেন। তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে সমাজের উন্নয়নে অবদানের জন্য ২০০৩ সাল থেকে অস্ট্রিয়া ভিত্তিক এই সংস্থা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে সম্মানসূচক এই অ্যাওয়ার্ড দিয়ে আসছে। সম্মানজনক এই অ্যাওয়ার্ডের জুরি বোর্ডে ইতালি, ব্রাজিল, তুরস্ক, ভারত, অস্ট্রিয়া, বাহরাইন, বুলগেরিয়া, ডেনমার্ক, ইজিপ্ট, জার্মানি, বাংলাদেশ, গুয়েতেমালা, কেনিয়া, ইরান, থাইল্যান্ড, কুয়েতসহ বিশ্বের ৫০ দেশের শীর্ষ তথ্যপ্রযুক্তি ব্যক্তিত্ব জুরি বোর্ডে রয়েছেন।
www.wsis-award.org এই ওয়েবসাইটে বিস্তারিত জানা যাবে।

The post ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ডে মনোনয়ন পেল ৭ ডিজিটাল উদ্যোগ appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ডে মনোনয়ন পেল ৭ ডিজিটাল উদ্যোগ on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: