দুটি নতুন ফুল ফ্রেম মিররলেস ক্যামেরা উন্মোচন করল নিকন

ফুল ফ্রেম মিররলেস ক্যামেরার ক্যাটালগে দুটি নতুন ক্যামেরা যোগ করল নিকন। নতুন এই দুটি ক্যামেরা হল
নিকন জেট৬ আর নিকন জেট৭। গত মাসে এই দুই ক্যামেরা বিশ্ব বাজারে উন্মোচন করা হয়েছিল। এবার ভারতে হাজির হল জাপানি কোম্পানির ফুল ফ্রেম মিররলেস ক্যামেরা। ভারতে এই দুই ক্যামেরার দাম শুরু হচ্ছে ১,৬৯,৯৫০ টাকা থেকে।

নিকন জেট৬ এর শুধুমাত্র বডির দাম ১,৬৯,৯৫০ টাকা। নিকন জেট৭ এর শুধু বডিওর দাম ২,৬৯,৯৫০ টাকা। এর সাথে ৪৫,০০০ টাকা অতিরিক্ত দিয়ে ২৪মিমি-৭০মিমি লেন্স সহ এই দুই ক্যামেরা কেনা যাবে। নিকন জেট৭ মাউন্ট অ্যাডাপটার সহ নিকন জেট৭ এর দাম ২,৮১,৯৫০ টাকা। আর নিকন জেট৬ অ্যাডাপটার সহ নিকন জেট৬ এর দাম ১,৮১,৯৫০ টাকা। নিকন জেট৭ মাউন্ট অ্যাডাপটার ও ২৪-৭০ মিমি লেন্স সহ নিকন জেট৬ এর দাম ৩,২৬,৯৫০ টাকা। আর নিকন জেট৬ অয়াডাপটার ও ২৪-৭০ মিমি লেন্স সহ নিকন জেট৬ এর দাম ৩,২৬,৯৫০ টাকা।

নতুন এই দুটি ক্যামেরার সাথেই নতুন এস সিরিজ লেন্স উন্মোচন করেছে কোম্পানি। আপাতত এই সিরিজে তিনটি নতুন লেন্স উন্মোচন হয়েছে।

এই দুটি ক্যামেরা দেখতে প্রায় একই রকম। নিকন জেট৭ এ রয়েছে একটি ৪৫.৭ মেগাপিক্সেল সেন্সার। এই ক্যামেরার সর্বোচ্চ আইএসও ২,৫৬,০০০। অন্যদিকে নিকন জেট৬ ক্যামেরায় রয়েছে একটি ২৪.৫ মেগাপিক্সেল সেন্সার। এই ক্যামেরার সর্বোচ্চ আইএসও ৫১,২০০।

এই দুই ক্যামেরায় অনেক ফিচার একে অপরের সাথে মিলে যায়। দুটি ক্যামেরাতেই রয়েছে সাইলেন্ট শুটিং অপশান। ভাইব্রেশান রিডিউস টেকনোলজি সহ এই দুটি ক্যামেরাতে থাকবে ইন ক্যামেরা স্টেবিলাইজেশান সিস্টেম।

নিকন জেট৭ আর নিকন জেট৬ এ রয়েছে ওএলইডি ভিউ ফাইন্ডার। এটি একটি ৩.২ ইঞ্চি টচস্ক্রিন ডিসপ্লে। এই দুটি ক্যামেরাতেই ৩০পি ৪কে ভিডিও আর ১২০পি ফুল এইচডি ভিডিও রেকর্ড করা সম্ভব।

The post দুটি নতুন ফুল ফ্রেম মিররলেস ক্যামেরা উন্মোচন করল নিকন appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on দুটি নতুন ফুল ফ্রেম মিররলেস ক্যামেরা উন্মোচন করল নিকন on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: