সোশ্যাল মিডিয়া আসার কারনে এসএমএস এর জনপ্রিয়তা কমেছে। এখন এসএমএস করে টেক্সট মেসেজ পাঠানোর পরিবর্তে হোয়াটসঅ্যাপ , ফেসবুক এর বেশি স্বাচ্ছন্দ আম জনতা। তবে বিপদের সময়ে এখনো ভরসা সেই এসএমএস। হঠাৎ ডাটা কাজ করা বন্ধ করে দিলে অথবা কম সিগনাল রেঞ্জে থাকবে টেক্সট মেসেজ পাঠাতে ভরসা সেই পুরোনো এসএমএস।

কম্পিউটারে থেকে এসএমএস পাঠাবেন কীভাবে?
সম্প্রতি এসএমএস এর জন্য নতুন অ্যাপ লঞ্চ করেছে গুগল। অ্যানড্রয়েডে যোগ হয়েছে এই ফিচার। এর সাথেই অ্যান্ড্রয়েড মেসেজ এর একটি ওয়েব অ্যাপ লঞ্চ হয়েছে। এছাড়াও উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড স্মার্টফোন কমপেনিয়ান অ্যাপ আপডেট হয়েছে। এর ফলেই ডেস্কটপ কম্পিউটার থেকেই এসএমএস পাঠানো সম্ভব। দেখে নেওয়া যাক কীভাবে?

খেয়াল রাখুন
১. কম্পিউটারে লেটেস্ট উইন্ডোজ ১০ চলা বাধ্যতামূলক।

২. স্মার্টফোন কানেক্ট করার জন্য একটি এউএসবি কেবেল অথবা ওয়াইফাই কানেক্টিভিটি।

৩. একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন।

৪. উইন্ডোজ স্টোর থেকে ‘ইয়োর ফোন’ অ্যাপ ডাউনলোড করুন।

৫. অ্যান্ড্রয়েড ফোনে মাইক্রোসফট অ্যাপ ইনস্টল করুন।

নীচের পদ্ধতিতে কম্পিউটার থেকে এসএমএস ব্যবহার করুন:

১. কম্পিউটারে ‘ইয়োর ফোন’ অ্যাপ ওপেন করুন।

২. ‘গেট্ স্টার্টেড’ এ ক্লিক করে ‘লিঙ্গ ফোন’ অপশান সিলেক্ট করুন।

৩. এখানে আপনার ফোন নম্বর দিয়ে সেন্ড করে দিন।

৪. ফোনে এসএমএস এ লিঙ্ক থেকে ‘মাইক্রোসফট অ্যাপ’ ইনস্টল করুন।

৫. ‘মাইক্রোসফট অ্যাপ’ অ্যাপ ওপেন করে ‘গেট্ স্টার্টেড’ এ ক্লিক করে পেয়ার করা শুরু করুন।

৬. কম্পিউটারে যে মাইক্রোসফট অ্যাকাউন্ট থেকে লগ ইন করা আছে সেই অ্যাকাউন্টে লগ ইন করুন।

৭. সব পার্মিশান ‘এ্যালাও’ করে দিন।

৮. এভার কম্পিউটারে স্টার্ট বাটনে ক্লক করে ‘মেসেজ’ এ গিয়ে এসএমএস সেন্ড ও রিসিভ করতে পারবেন।

The post appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: