অ্যান্ড্রয়েড পাই কি ? কিভাবে ডাউনলোড করবেন

বাজার এসেছে গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড পাই।

অ্যান্ড্রয়েডের নবম এ সংস্করণে নোটিফিকেশন আগে চেয়ে আরও উন্নত করা হয়েছে আর ব্যাটারির চার্জ বেশিক্ষণ রাখার প্রতিশ্রুতিও দেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এক প্রতিবেদনে। নতুন এ সংস্করণে স্মার্টফোন বা ট্যাবলেটে অ্যাপের ব্যবহার কতটুকু হচ্ছে তা শনাক্ত করার নতুন উপায় আনা হয়েছে। সেই সঙ্গে এ ব্যবহারের মাত্রা নিয়ে সীমাও নির্ধারণ করে দেয়ার সুযোগ রয়েছে।

নাম কেন পাই
মোবাইল ওএস-এর নামের জন্য গুগল সবসময়ই কোনো ডেজার্ট বা মিষ্টান্নের নাম বাছাই করে। আর এক্ষেত্রে প্রতিবার নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার ক্রমান্বয়ে আগায়। যেমন, জেলি বিন, কিট ক্যাট, ললিপপ এবং মার্শমেলো।

অরিও-এর পরের সংস্করণের নাম পিসতাচ্চিও আইস ক্রিম, পপ -টার্ট বা পাম্পকিন পাই রাখা হবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু অ্যান্ড্রয়েডের লন্ডন প্রকৌশল দলের প্রধান জানান, এক্ষেত্রে সহজ কিছু নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নামটি সহজ রাখতে গিয়েই শুধু ‘পাই’ বেছে নিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।

আপডেট নোটিফিকেশন
এ সংস্করণে সবাধিক গুরুত্ব দেয়া হয়েছে নোটিফিকেশন অ্যালার্ট। যে কোনো অ্যালার্টের সঙ্গে ছবি দেখানো হবে। যেমন, কোনো কলের নোটিফিকেশনের ক্ষেত্রে যিনি কল করেছেন তার একটি ছোট ছবি দেখানো হবে। কোনো কনটেন্ট শেয়ার করা হলে তার প্রিভিউ দেখা যাবে অ্যালার্টের সঙ্গে। সেই সঙ্গে স্মার্ট রিপ্লাই ফিচারের মাধ্যমে নোটিফিকেশনগুলো থেকেই ব্যবহারকারীরা তাদের পাওয়া মেসেজের জবাব দিতে পারবে। ব্যবহারকারীরা টাইপ না করেও প্রত্যাশিত জবাব পাঠিয়ে দিতে পারবেন।

অ্যাক্সেসিবিলিটি মেন্যু
অ্যান্ড্রয়েড-৯ ‘পাই’য়ে যুক্ত হয়েছে নতুন অ্যাক্সেসিবিলিটি মেন্যু। এছাড়া প্রতিবন্ধীদের জন্য স্ক্রিনশট ও নেভিগেট সিস্টেম আগের চেয়ে সহজ করা হয়েছে।

সিলেক্ট টু স্পিক
অ্যান্ড্রয়েড পাইয়ে সিলেক্ট টু স্পিক ফিচারের সঙ্গে অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন ফিচার যুক্ত হয়েছে। ফলে ক্যামেরার মাধ্যমে তোলা ছবি বা লেখা স্বয়ংক্রিয়ভাবে উচ্চারিত হবে।

সাউন্ড অ্যামপ্লিফায়ার
এ ফিচারটির মাধ্যমে কারও সঙ্গে কথা বলার সময় চারদিকে শোরগোল থাকলেও অপর প্রান্তের ব্যক্তি স্পষ্ট কথা শুনতে পারবেন। অর্থাৎ এ ফিচারটি অতিরিক্ত শব্দ দূরীকরণে সাহায্য করবে।

ব্যাটারি সেভার
অ্যান্ড্রয়েড মোবাইলে ব্যাটারি সেভার ফিচারটি নতুন নয়। এ ফিচারটির মাধ্যমে মোবাইলের চার্জ দীর্ঘস্থায়ী হয়ে থাকে। বরাবরের মতো অ্যান্ড্রয়েডের নতুন এ সংস্করণে আরও নতুনত্ব নিয়ে ফিচারটি থাকছে।

অ্যাডাপটিভ ব্যাটারি
অ্যান্ড্রয়েড পাই সংস্করণে যুক্ত হওয়া অ্যাডাপটিভ ব্যাটারি নামের ফিচারটি কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে থাকে। অর্থাৎ এ ফিচারটি ব্যবহারকারীর গতিবিধির ওপর নজর রেখে অনুমান করতে পারে, পরবর্তী ঘণ্টায় আপনি কোন অ্যাপটি ব্যবহার করবেন বা কোন অ্যাপটি ব্যবহার করবেন না। এতে আপনার ব্যাটারির স্থায়িত্বও বৃদ্ধি পেয়ে থাকে।

অ্যাডাপটিভ ব্রাইটনেস
এ ফিচারটির মাধ্যমে আলোর গতিবিধির ওপর নজর রাখে। ফলে কোন পরিবেশে আপনার কী পরিমাণ আলো প্রয়োজন, তা জেনে সেই পরিবেশে একই পরিমাণ আলো কম-বৃদ্ধি করে থাকে।

অ্যাপ অ্যাকশনস
অ্যান্ড্রয়েড এ সংস্করণের অন্যতম আরেকটি ফিচার এ অ্যাপ অ্যাকশনস। ব্যবহারকারী তাদের স্মার্টফোনে পরবর্তী কোন কাজটি করবে তা অনুমান করবে এ ফিচার। যেমন, কোনো নির্দিষ্ট কন্টাক্টে কল করা, কোনো নির্ধারিত নোট খোলা বা কোনো পছন্দের গান প্লে করা। এ কাজ অনুমানের পর ফিচারটি স্ক্রিনের একটি কোনায় দেখাবে। ব্যবহারকারী সময় নস্ট করে খোঁজাখুঁজি না করেই একটি ট্যাপের মাধ্যমে সহজেই সেই কাজটি করতে পারবেন।

মাল্টিপল ব্লুটুথ কানেকশনস
অ্যান্ড্রয়েড ৯-এ থাকা এ ফিচারটির মাধ্যমে পাঁচটি ডিভাইস ব্লুটুথের মাধ্যমে সংযুক্ত করা যাবে।

নতুন সংস্করণে আরও রয়েছে ডু নট ডিস্টার্ব, ওয়াইন্ড ডাউন, অ্যাপ টাইমারস, ডিসপ্লে কাটআউট, এজ টু এজ স্ক্রিনস, মাল্টিপল ইউজারস অন ডেডিকেটেড ডিভাইস, ওয়ার্ক ট্যাব ইন লঞ্চার, সাউন্ড ডিলে রিপোর্টিং, ভলিউম মেমরি পার ব্লুটুথ ডিভাইস, এইচডিআর, এইচডি অডিও, এইচইআইএফ। এ ছাড়া অ্যান্ড্রয়েড-৯-এ থাকবে স্লাইসেস ফিচার, যা আপনার অ্যাপ চালু না করেই ওই অ্যাপের কিছু তথ্য সামনে আনবে। নতুন এ সংস্করণে আইফোনের মতো স্লাইড করে আপনাকে দেখতে হবে রিসেন্ট অ্যাপের তালিকা।

যদিও বর্তমানে নতুন এ সংস্করণের আপডেট শুধু গুগল পিক্সেল ফোনেই পাওয়া যাবে। এদিকে পাইয়ের আপডেট বিতরণ নিয়ে সমস্যা মোকাবেলা করেই যাচ্ছে গুগল। প্রতিষ্ঠানটির দেয়া তথ্যমতে, বর্তমানে ব্যবহার করা হচ্ছে এমন অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর মধ্যে মাত্র ১২ শতাংশে সর্বশেষ অ্যান্ড্রয়েড সংস্করণ ওরিও ব্যবহার করা হচ্ছে। আবার সর্বশেষ এ অ্যান্ড্রয়েড সংস্করণে দুটি নতুন ফিচার ফোন নির্মাতাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে।

যেভাবে অ্যান্ড্রয়েড পাই ডাউনলোড করা যাবে
অ্যান্ড্রয়েড ৯ পাই আপনি চাইলে এখনই ডাউনলোড করতে পারেন। যদিও এটি সব মোবাইলের জন্য উপযুক্ত নয়। বর্তমানে অ্যান্ড্রয়েড পি এর বেটা সংস্করণ পাওয়া যাচ্ছে। কয়েকটি হ্যান্ডসেটে গুগলের সর্বশেষ অপারেটিং সিস্টেমের আপডেট পাওয়া যাচ্ছে। যাইহোক, গুগলের পিক্সেল ফোন ও কয়েকটি প্রয়োজনীয় হ্যান্ডসেটে ফুল ফাইনাল ভার্সনের অপারেটিং সিস্টেমটি পাওয়া যাচ্ছে। এটিতেও অ্যাপ স্লাইসের সুবিধাটি আগামী বছরে পাওয়া যাবে। অ্যান্ড্রয়েডের এই ভার্সনটি ডাউনলোড করতে হলে আপনাকে আপাতত চারটি ফোনের যেকোনো একটির মালিক হতে হবে। হ্যান্ডসেটগুলো হলো- গুগল পিক্সেল, পিক্সেল এক্সএল, পিক্সেল ২ এবং পিক্সেল ২এক্সএল। এছাড়াও কয়েকটি ফোনে এ সুবিধা ভোগ করা যাবে। ইন্টারনেট থেকে অ্যান্ড্রয়েড পাই আপডেট করতে হলে প্রথমে আপনাকে Settings > System > System Update এ প্রবেশ করতে হবে। সেখানে গিয়ে দেখতে হবে যে আপনার সেটের জন্য এই ভার্সনটি উপযুক্ত কিনা। এছাড়াও আপনার ফোনে অ্যান্ড্রয়েড পাইয়ের আপডেট পাওয়া যাচ্ছে এমন নোটিফিকেশন বা বিজ্ঞাপন পেতে পারেন। আপনার ফোনের উপযুুুক্ত হলে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন। এজন্য আপনার ব্যবহূত মোবাইলের ব্যাটারি লো হলে হবে না। হ্যান্ডসেটটিতে পূর্ণ চার্জ করার পর সফটওয়্যার ইনস্টল কাজ শুরু করুন এবং আপনার মোবাইল ফোনের চার্জারটি কাছাকাছি রাখুন যেন প্রয়োজনে দ্রুত চার্জ দিতে পারেন।

The post অ্যান্ড্রয়েড পাই কি ? কিভাবে ডাউনলোড করবেন appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on অ্যান্ড্রয়েড পাই কি ? কিভাবে ডাউনলোড করবেন on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: