পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাল্টি ব্র্যান্ডের ইলেক্ট্রনিক্স সামগ্রী বাজারজাতকারী প্রতিষ্ঠান বেস্ট ইলেক্ট্রনিক্স লিমিটেড শুরু করেছে ‘হেলিকপ্টার ঈদ অফার ২০১৮’-এর কার্যক্রম।
এই অফারের আওতায় দেশব্যাপী বেস্ট ইলেক্ট্রনিক্সের ১২০টি শো-রুম থেকে পণ্য কিনলে থাকছে প্রতিদিন হেলিকপ্টার ভ্রমণ, ম্যাজিক এসএমএসের মাধ্যমে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি গিফট পাওয়ার সুযোগ।
অফারের প্রথম দিনে সোমবার যশোরের তালিখোলা পুলিশ লাইনের এসএম গোলাম সরওয়ার, রেল রোড যশোরের মুহাম্মাদ এনামুল হক এবং মোল্লাপাড়া যশোরের ফিরোজ আহমেদ ভাগ্যবান বিজয়ী হিসেবে হেলিকপ্টার ভ্রমণ করেন।
এ সময় বেস্ট ইলেক্ট্রনিক্স লিমিটেডের ডিরেক্টর সৈয়দ তাহমিদ জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
The post হেলিকপ্টার ভ্রমণের সুযোগ দিচ্ছে বেস্ট ইলেক্ট্রনিক্স appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া