এমনটা যে হতে পারে তা জানা ছিল আগেই। এবার হয়ে গেল আনুষ্ঠানিক ঘোষণাটুকুও। হোয়াটস অ্যাপ বুধবার জানিয়ে দিল এখন থেকে ভারতীয় গ্রাহকরা একটি মেসেজ (তা সে লেখা ছবি বা ভিডিও যাই হোক না কেন) , একসঙ্গে ২০ বারের বেশি পাঠাতে পারবেন না।
এই অ্যাপ ব্যবহার করে বিভ্রান্তিকর খবর এবং ছবি ছড়ানোর অভিযোগ নতুন কিছু নয়। দেশের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনাও ঘটেছে এই কারণে। কখনও ছেলেধরা সন্দেহে মার খেতে হয়েছে নির্দোষ ব্যক্তিকে কখনও আবার তার চেয়েও খারাপ কোনও ঘটনা ঘটেছে। আর তাই নড়েচড়ে বসে কেন্দ্রীয় সরকার। ‘বার্তা’ পেয়ে হোয়াটস অ্যাপ এই নতুন নিয়মের কথা জানিয়ে দিল।
হোয়াটস অ্যাপ এখন ফেসবুক অধিগৃহীত সংস্থা। আর ভারতে প্রায় দুশো মিলিয়ন গ্রাহক এই অ্যাপ নিয়মিত ব্যবহার করেন।
চলতি সপ্তাহ থেকেই নতুন নিয়ম কার্যকর যে করে দেওয়া হচ্ছে সে কথা জানানোর পাশাপাশি একটি ভিডিওপোস্ট করেছে সংস্থা। তাতে হাতে কলমে ফেক নিউজ কীভাবে ছড়িয়ে পড়ে তা দেখানো হয়েছে। এর পাশাপাশি আরও একটি ভিডিও নিয়ে আসতে চলেছে হোয়াটস অ্যাপ। তাতে বলা থাকবে হোয়াটস অ্যাপে আসা কোনও কিছুকেই একবারে বিশ্বাস করা যাবে না। আর তাছাড়া মেসেজটি কার তৈরি সেটা নিয়ে সংশয় থাকলে আরও বেশি করে সতর্ক হওয়ার কথাও বলা হবে।
The post মেসেজ ২০ বারের বেশি পাঠানো যাবেনা হোয়াটস অ্যাপে appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া