ঢাকায় প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে SAFe এজিলিস্ট প্রশিক্ষণ ঢাকায় প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে SAFe এজিলিস্ট প্রশিক্ষণ এবং সার্টিফিকেশনের উপর কোর্স। আগামী ৪ ও ৫ই মে ঢাকা রিজেন্সি হোটেলে অনুষ্ঠিত হবে দুদিনব্যাপী এই কোর্স। আর এতে প্রশিক্ষক হিসেবে থাকবেন ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন এজাইল কোচ ও পরামর্শক ভিপিন গুপ্ত।
এজাইল ফ্রেমওয়ার্ক বৃহৎ পরিসরে বড় প্রতিষ্ঠানে অনুসরণ ও বাস্তবায়ন করার জন্য SAFe এজিলিস্ট প্রশিক্ষণ এবং সার্টিফিকেশনের উপর এই কোর্স খুবই অত্যাবশ্যকীয়। অধিকাংশ ক্ষেত্রেই বিভিন্ন প্রতিষ্ঠানে এজাইল ফ্রেমওয়ার্কের যাত্রা শুরু হয় ছোট ছোট টীমের মাধ্যমে। তারপর যখন সফলতা আসে তখন তা আরো বৃহৎ পরিসরে অনুসরণ করার প্রয়োজনীয়তা অনুভূত হয়। দুদিনের এই কোর্স ম্যানেজার, এক্সিকিউটিভ ও যারা বড় সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এজাইল নিয়ে কাজ করতে আগ্রহী তাদের সহায়তা করবে। এখানে উল্লেখ্য, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ৫ বছরের বেশি সময় ধরে যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট, টেস্টিং, ব্যবসায়িক বিশ্লেষণ, প্রোডাক্ট ও প্রজেক্ট ম্যানেজমেন্টের সাথে জড়িত তাদের জন্যই এই কোর্স। তবে ইন্ডাস্ট্রিতে এজাইল নিয়ে কাজ করতে আগ্রহী সকলেই অংশ নিতে পারবেন এই কোর্সে। কোর্স সম্পর্কে বিস্তারিত নিচে উল্লেখ করা হলো,
তারিখ: শুক্রবার এবং শনিবার (৪ – ৫ মে, ২০১৮)
সময়: সকাল সাড়ে ৯:৩০টা থেকে বিকাল সাড়ে ৫:৩০টা পর্যন্ত (9:30 am – 5:30 pm)
আর্লি বার্ডদের জন্য মূল্য (Early Bird Fees): ২৬,০০০ টাকা + ১৫% ভ্যাট (শেষ তারিখ ৩০ শে এপ্রিল)
নিয়মিত মূল্য (Regular Price): ২৯,০০০ টাকা + ১৫% ভ্যাট
স্থান: ঢাকা রিজেন্সি হোটেল, খিলক্ষেত, ঢাকা
প্রশিক্ষক: ভিপিন গুপ্ত
উপরে উল্লেখিত মূল্য দুদিনের SAFe এজিলিস্ট প্রশিক্ষণ এবং সার্টিফিকেশন পরীক্ষার জন্য প্রযোজ্য। প্রতি ক্লাসে দুটি চা নাস্তার বিরতি ও একটি লাঞ্চ বিরতি থাকবে। আপনি যদি এই কোর্সে নিবন্ধিত হতে চান, তাহলে নিচের লিঙ্কে ক্লিক করে ফর্মটি পূরণ করুন,
https://ift.tt/2GVlmJ9
ফর্ম পূরণের পর Agile Bangladesh থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে। যোগাযোগের পর অনুগ্রহ করে নিম্নে উল্লিখিত ব্যাংক অ্যাকাউন্টে ফি পরিশোধ করুন এবং Informatix Technologies – এ রসিদ পাঠান অথবা mizan@informatixbd.com এ আপনার রসিদের স্ক্যান কপি ইমেল করুন।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (Standard Chartered Bank):
অ্যাকাউন্টের নাম: Mohammad Mizanur Rahman
অ্যাকাউন্ট নম্বর: 18281603201
আর এই কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য, লিঙ্কে ক্লিক করুন,
The post ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে SAFe এজিলিস্ট প্রশিক্ষণ appeared first on Technology News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া