শুরু হচ্ছে ই-কমার্স সপ্তাহ

ই-কমার্স খাতের বিকাশ, প্রসার ও প্রচারণার লক্ষ্যে শনিবার থেকে শুরু হচ্ছে ই-কমার্স সপ্তাহ। চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। এর মধ্যে ৭ এপ্রিলকে ই-কমার্স দিবস হিসেবে পালন করা হবে।

সারাদেশের খাত সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও বিভিন্ন বাণিজ্য সংগঠনের প্রতিনিধি হিসেবে এই ‘সপ্তাহ’ ও ‘দিবস’ পালন করবে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ই-ক্যাব।

ই-কমার্স সপ্তাহ ও দিবস পালন উপলক্ষ্যে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলন আয়োজন করে ই-ক্যাব।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ই-কমার্স ‘সপ্তাহ’ ও ‘দিবস’ উদযাপন উপলক্ষ্যে আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি) ও ই-ক্যাব ৭ এপ্রিল বিকাল ৫টায় আগারগাঁওয়ে তথ্যপ্রযুক্তি বিভাগের মিলনায়তনে এক অনুষ্ঠান আয়োজন করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। এর বাইরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানায় ই-ক্যাব।

দিবস উদযাপনে এবারের প্রতিপাদ্য ‘বাণিজ্য থেকে ই-বাণিজ্য’। ই-ক্যাবের ৭২১টি সদস্য কোম্পানিসহ দেশের ই-কমার্স সংশ্লিষ্ট ব্যক্তি, বিভিন্ন বাণিজ্য সংগঠনের প্রতিনিধি ও ই-কমার্স উদ্যোক্তারা আয়োজনে অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে ই-ক্যাব সভাপতি শমী কায়সার বলেন, ‘বিজনেস টু ই-বিজনেস’ প্রতিপাদ্য নিয়ে আমরা এবার ই-কমার্স সপ্তাহ ও দিবস পালন করতে যাচ্ছি। দেশে গত চার বছরের এই সেক্টরে প্রভূত উন্নয়ন হয়েছে। ভবিষ্যতে দেশের বিদ্যমান ব্যবসা প্রতিষ্ঠানগুলো একটা বড় অংশ ই-বাণিজ্যের আওতায় চলে আসবে। আমি মনে করি, সামনের দিনগুলোয় ই-কমার্স খাতের ব্যাপ্তি তৈরি পোশাক খাতকেও ছাড়িয়ে যাবে।

সংবাদ সম্মেলনে ই-ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল ওয়াহেদ তমাল বলেন, দেশের ই-কমার্স খাতের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে আমরা সরকারের সঙ্গে নিরলস কাজ করে যাচ্ছি। সারাদেশে ই-কমার্স বান্ধব পরিবেশ তৈরি করতে আমাদের এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় তিনি জানান, ই-কমার্স দিবস উপলক্ষ্যে সংগঠনটির ৫০টির বেশি সদস্য প্রতিষ্ঠান সপ্তাহজুড়ে বিভিন্ন পণ্যে ছাড়, ডিসকাউন্ট ও অফার চালু রাখবে।সংবাদ সম্মেলন শেষে ই-কমার্স উদ্যোক্তা তৈরি, আর্থিক ও কারিগরি সহায়তাসহ আনুষঙ্গিক বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম চালানোর জন্য বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করে ই-ক্যাব। বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমদ ও ই-ক্যাবের সভাপতি শমী কায়সার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।সংবাদ সম্মেলনে ই-ক্যাবের ফাইন্যান্স সেক্রেটারি আব্দুল হক অনু, ডিরেক্টর কর্পোরেট অ্যাফেয়ার্স আশিষ চক্রবর্তীসহ আরো অনেক উপস্থিত ছিলেন।

The post শুরু হচ্ছে ই-কমার্স সপ্তাহ appeared first on Technology News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on শুরু হচ্ছে ই-কমার্স সপ্তাহ on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: