প্রায় ৯ কোটি মানুষের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে ফেসবুকের মাধ্যমে। যদিও এর আগে একটি ‘কুইজ অ্যাপ’-এর মাধ্যমে ‘কেমব্রিজ অ্যানালিটিকা’ নামে এক রাজনৈতিক পরামর্শদাতা প্রতিষ্ঠানের হাতে পাঁচ কোটি মানুষের তথ্য ফাঁসের ঘটনা বলা হয়েছিল।
তবে সেটি পাঁচ কোটি নয়, ৮ কোটি ৭০ লাখ মানুষের ব্যক্তি গত তথ্য লন্ডনভিক্তিক ওই প্রতিষ্ঠানের কাছে শেয়ার করা হয়েছিল।
বুধবার ফেসবুকের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) মাইক স্ক্রুফারের এক বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আলজাজিরা।
ফেসবুক জানিয়েছে, প্রায় তিন লাখ মানুষ অ্যাপটি ব্যবহার করেছিল। ওই সব ব্যবহারকারীদের তথ্য এবং তাদের সাথে যুক্ত হওয়া সকল ফেসবুক ফেন্ডদের পারসোনাল ডেটা এক গবেষকের হাতে পৌঁছে যায়। পরবর্তিতে ‘কেমব্রিজ অ্যানালিটিকা’ প্রতিষ্ঠানের হাতে এসব মানুষের তথ্য তুলে দেওয়া হয়। তবে এই ঘটনা ফেসবুকের নির্দেশিকার বিরোধী বলেও উল্লেখ করা হয়েছে।
ফেসবুক আরও জানিয়েছে, যেসব ফেসবুক ব্যাবহারকারির তথ্য এ ঘটনায় ফাঁস হয়েছে তাদের নিউজ ফিডে জানিয়ে দেওয়া হবে। আগামি ৯ এপ্রিল থেকে এ সংক্রান্ত নোটিফিকেশন দেওয়া হবে।
গত কয়েকদিন ধরেই এই তথ্য ফাঁস নিয়ে গবেষণায় নামে ফেসবুক। এদিন ফেসবুক নিজেদের প্রাইভেসি পলিসিও আপডেট করেছে। ফেসবুক একটি নতুন সেকশন চালু করেছ, যেখানে ফেসবুক ব্যবহারকারী চাইলে তাদের ফোনের তথ্য “upload, sync or import” অপশনে গিয়ে শেয়ার করতে পারে। এতে কোনো বন্ধুকে খোঁজা সহজ হবে।
The post ফেসবুকে ৮ কোটি ৭০ লাখ মানুষের তথ্য চুরি! appeared first on Technology News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া