নাগিন নাচের উৎসহ যাঁর হাত ধরে

প্রেমাদাসার মাঠ থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম, সবখানেই চলছে ‘নাগিন নাচ’!

কাল রাতে শ্রীলঙ্কার বিপক্ষে অবিস্মরণীয় সেই জয়ের পর মাঠেই নাগিন নাচ নেচেছেন বাংলাদেশ দলের খেলোয়াড় থেকে টিম ম্যানেজমেন্টের অনেকে। খেলোয়াড়দের এই নাচ সংক্রমিত হয়েছে দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যেও। যে যাঁর মতো করে নাগিন নাচের ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এমনকি এই নাচ বিশ্ব মিডিয়ার নজরেও পড়েছে। কিন্তু এই ‘নাগিন নাচ’-এর জনক কে?

এই নাচ নেচে মুশফিকুর রহিম ‘বিখ্যাত’ হলেও এটি আসলে নাজমুল ইসলামের আবিষ্কার। নাজমুল কাল বাংলাদেশের একাদশে ছিলেন। সর্বশেষ বিপিএলে এই ‘নাগিন নাচ’ মোটামুটি বিখ্যাত বানিয়ে দেন তিনি। উইকেট পেলেই মাথার ওপর হাত তুলে সাপের ভঙ্গিতে এঁকেবেঁকে নাজমুলের সেই উদ্‌যাপনের ভঙ্গিই ছড়িয়ে পড়েছে বাংলাদেশ দলে।

শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটা অবিশ্বাস্য নৈপুণ্যে জেতানোর পর মুশফিকের সেই নাচ ভুলে যাওয়া অসম্ভব। কাল সেই একই দলের বিপক্ষে আরেকটি অবিস্মরণীয় জয় তুলে নেওয়ার পর নেচেছে পুরো দল। নেচেছে গোটা বাংলাদেশ!

বাংলাদেশের দেখানো এই নাচ দেখে এখন নাচছে গোটা ক্রিকেট দুনিয়াই!

The post নাগিন নাচের উৎসহ যাঁর হাত ধরে appeared first on Technology News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on নাগিন নাচের উৎসহ যাঁর হাত ধরে on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: