অনলাইন ডেস্ক, টেকজুম ডটটিভি// যারা স্মার্টফোনের জন্য বেশি পরিমাণ স্টোরেজ চান তাদের স্টোরেজের চাহিদা পূরণ করতে বিশ্বের সবচেয়ে বড় মাইক্রোএসডি কার্ড নিয়ে আসছে যুক্তরাজ্যের ইন্টেগ্রাল মেমোরি নামের একটি প্রতিষ্ঠান। এটি ৫১২ গিগাবাইটের (জিবি) মাইক্রোএসডি কার্ড।
মাইক্রোএসডি কার্ডটি ফোনের পাশাপাশি, ট্যাব ও অন্যান্য স্মার্ট ডিভাইসে ব্যবহার করা যাবে।ফেব্রুয়ারি মাস থেকেই ৫১২ জিবির কার্ডটি বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এ প্রসঙ্গে ইন্টিগ্রাল মেমোরির বিপণন ব্যবস্থাপক জেমস ডানটন জানান, ক্রেতারা তাদের ফোনের জন্য বেশি পরিমাণ স্টোরেজ চান। তাদের স্টোরেজের চাহিদা পূরণ করতে আমরা ৫১২ জিবির মাইক্রোএসডি কার্ড এনেছি। যা ফোনের পাশাপাশি, ট্যাব ও অন্যান্য স্মার্ট ডিভাইসে ব্যবহার করে স্টোরেজ বাড়িয়ে নেয়া যাবে।
ইন্টেগ্রাল মেমোরির তৈরি ৫১২ জিবির মাইক্রোএসডি কার্ডের ফাইল ট্রান্সফার স্পিড ৮০ মেগাবাইট/সেকেন্ড। যদিও স্যানডিস্কের ৪০০ জিবির মাইক্রোএসডি কার্ডের ফাইল ট্রান্সফার স্পিড ছিল ১০০মেগাবাইট/সেকেন্ড। সে তুলনায় ২০মেগাবাইট/সেকেন্ড গত গতি পাওয়া যাবে ইন্টেগ্রাল মেমোরির নতুন কার্ড।
এই কার্ড ইউএইচএস-১ ক্লাস ১ রেটেড। অথার্ৎ ৫১২ জিবির এই মাইক্রোএসডি কার্ড ‘ভিডিও স্পিড ক্লাশ’ ভি১০ স্পেশিফিকেশন পূরণ করতে সক্ষম।
এছাড়াও কার্ডটিতে অতিরিক্ত ১০ মেগাবাইট/সেকেন্ড রাইট স্পিড পাওয়া যাবে। যাতে করে কার্ড থেকে অনায়াসে স্মার্টফোনে ফুল এইচডি ভিডিও চালানো যায়।
কার্ডটির মূল্য রাখা হয়েছে ২৫০ ডলার। এটি কিনতে হলে গুনতে হবে বাংলাদেশি প্রায়২০ হাজার ৭২৩ টাকা। সূত্র : অ্যান্ড্রয়েডপুলিশ ও ইন্ট্রেগার্লমেমোরি ।
টেকজুমটিভি/ এমআইজে
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া