অপো স্মার্টফোনের সাথে ডাটা ফ্রি

নিউজ ডেস্ক, টেকজুম ডটটিভি// সেলফিপ্রেমীদের জন্য গ্রামীণফোনের সাথে যুক্ত হয়ে অপ্রতিদ্বন্দ্বী স্মার্টফোন এবং ডাটা প্যাকেজ অফার নিয়ে এলো বাংলাদেশে অন্যতম সেলফি এক্সপার্ট ও লিডার অপো।

এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা অপো এ৩৭, এ৭১, এ৫৭, এফ৩, এফ৩ প্লাস, এফ৫, এফ৫ ইয়ুথ এবং এফ৫ ৬জিবি ভার্সন থেকে যেকোনো একটি স্মার্টফোন কিনে আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন।

অপো এ৩৭, এ৭১, এ৫৭, এফ৩, এফ৩ প্লাস স্মার্টফোন কিনে গ্রাহকরা পাবেন ৪ গিগাবাইট ইন্টারনেট ডাটা বোনাস।

গ্রামীণফোনের গ্রাহকরা এফ৫, এফ৫ ইয়ুথ এবং এফ৫ ৬জিবি ভার্সন কিনে পাবেন ৫ গিগাবাইট ডাটাসহ এক গিগাবাইট ফেসবুক ব্যবহারের সুযোগ।

এছাড়াও, গ্রাহকরা ২৮ দিন মেয়াদে ৩ গিগাবাইট ইন্টারনেট ডাটা কিনতে পারবেন মাত্র ২৫৫ টাকায় (৪০% ডিসকাউন্ট)।

অপো এ৩৭, এ৭১, এ৫৭, এফ৩, এফ৩ প্লাস স্মার্টফোনের মূল্য যথাক্রমে ১১ হাজার ৯৯০ টাকা, ১৬ হাজার ৯৯০ টাকা, ১৮ হাজার ৯৯০ টাকা, ২২ হাজার ৯৯০ টাকা এবং ৪০ হাজার ৯০০ টাকা।

সম্প্রতি উন্মোচিত অপো এফ৫ বাজারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

অপো এফ৫, এফ৫ ইয়ুথ এবং এফ৫ ৬জিবি ভার্সনের মূল্য যথাক্রমে ২৪ হাজার ৯৯০ টাকা, ২১ হাজার ৯৯০ টাকা এবং ৩২ হাজার ৯৯০ টাকা।

অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, ‘সম্মানিত গ্রাহকদের দ্রুত গতির ইন্টারনেটের সাথে আমাদের সেরা স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা দিতেই আমরা এই ক্যাম্পেইন নিয়ে এসেছি। আমরা আশা করি, এই সহযোগিতা ভবিষ্যতে ব্যাপক সাফল্য নিয়ে আসবে।’
টেকজুমটিভি/এমআইজে


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on অপো স্মার্টফোনের সাথে ডাটা ফ্রি on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: