নিউজ ডেস্ক, টেকজুম ডটটিভি// জনপ্রিয়তার ধারাবাহিকতায় অপ্পো চীনের বাজারে লঞ্চ করল তাদের দুটি আপগ্রেডেট মডেল । অপ্পো নতুন দুটি ফোন হলো আর ১১ এস এবং আর ১১ এস প্লাস। ফোনটিতে বেশ আপগ্রেড করেছে অপ্পো । ফোনটির সামনে ১৬:৯ ডিসপ্লের বদলে নতুন এই ফোনে আছে ১৮:৯ ডিসপ্লে।
এই ফোন দুটি এই বছরের শুরুতে লঞ্চ হওয়া আর ১১ এবং আর ১১ প্লাস-এর আপগ্রেডেট মডেল।এছাড়াও বাজারে থাকা অন্য সংস্থাগুলির বেজেল ফোনের সঙ্গে পাল্লা দিতে এবার ছোট বেজেল ফোনের বাজারে নেমে পড়ল এই চিনা স্মার্টফোন সংস্থাটি। এছাড়াও কিছু ছোট আপডেট হয়েছে ক্যামেরা ও ব্যাটারিতে। যদিও প্রসেসার, র্যাম, স্টোরেজের মতো হার্ডওয়ার একই আছে।
আসুন দেখে নেওয়া যাক নতুন এই ফোন দুটোর স্পেসিফিকেশান:
অপ্পো আর১১এস
এতে আছে ৬.০১ ইঞ্চি ফুল এইচডি+ রেজ্যুলেশন (২,১৬০×১০৮০পিক্সেলস)। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। ফোনের ভিতরে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর। এছাড়াও রয়েছে ৪জিবি র্যাম আর ৬৪জিবি স্টোরেজ। ফোনের ভিতরে রয়েছে ৩২০৫ এমএএইচ ব্যাটারি যার জন্য এই ফোনে পাওয়া যাবে দারুন ব্যাটারি ব্যাক-আপ। অপ্পো আর১১এস-এ রয়েছে ডুয়াল ক্যামেরা সেট-আপ। প্রাইমারি ক্যামেরাটি ২০এমপি এফ/১.৭, সাথে রয়েছে একটি ১৬এমপি এফ/১.৭ সেকেন্ডারি ক্যামেরা। অপ্পো এফ৫-এর মতোই এই ফোনেও রয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ফিচার যুক্ত ১৬এমপি সেলফি ক্যামেরা। এই ফোনের অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড নুগেট যা চলে কম্পানির নিজস্ব ইউ আই কালার ওএস ৩.২ এর মাধ্যমে। এছাড়াও ফোনের পিছনে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
অপ্পো আর ১১এস প্লাস
এতে আছে ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি+ রেজ্যুলিউশান (২,১৬০×১০৮০ পিক্সেলস)। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। অপ্পো আর ১১এস প্লাস- এর হার্ডওয়ার স্পেসিফিকেশান প্রায় অপ্পো আর ১১এস-এর মতোই। ফোনের ভিতরে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর। এছাড়াও রয়েছে ৬জিবি র্যাম আর ৬৪জিবি স্টোরেজ। ফোনের ভিতরে রয়েছে ৪,০০০ এমএএইচ ব্যাটারি যার জন্য এই ফোনে পাওয়া যাবে দারুন ব্যাটারি ব্যাক-আপ। এই ফোনের অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড নুগেট যা চলে কম্পানির নিজস্ব ইউ আই কালার ওএস ৩.২ এর মাধ্যমে। দুটি ফোনেই রয়েছে একই ক্যামেরা। সাথে এই ফোনের পিছনেও রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
টেকজুম ডটটিভি/এইচএসএ
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া