নিউটেক ফার্মাসিটিক্যালসের সাথে ডিসিএল মোবাইলের চুক্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// নিউটেক ফার্মাসিটিক্যাল লিমিটেডের সাথে দেশীয় মেবাইল ব্র্যান্ড ডিসিএল-এর একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যার মাধ্যমে এখন থেকে নিউটেক ফার্মার সকল কর্মকর্তা-কর্মচারী ছাড়ে ডিসিএল-এর স্মার্টফোন কিনতে পারবে।

মঙ্গলবার (৭নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে নিউটেক ফার্মাসিটিক্যালসের অফিসে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ড্যাফোডিল কম্পিউটার লিমিটেডের ডিসিএল মোবাইল বিভাগের প্রধান মুহম্মদ তৌফিকুল ইসলাম, নিউটেক ফার্মসিউটিক্যালসের ম্যানের্জিং ডিরেক্টর খোরশেদ আলম খানসহ উভয় অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে মুহম্মদ তৌফিকুল ইসলাম বলেন, নিউজটেক ফার্মাসিটিক্যালসের সাথে চুক্তিবদ্ধ হতে পেরে সত্যিই আমরা আনন্দিত। এখন থেকে তাদের সব কর্মকর্তারা আমাদের সকল স্মার্টফোনের ক্ষেত্রে ১০ শতাংশ ছাড় পাবেন। শুধু তাই নয় তাঁরা ইএমআই সুবিধাও পাবে।

টেকজুম ডটটিভি/এমআইজ


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on নিউটেক ফার্মাসিটিক্যালসের সাথে ডিসিএল মোবাইলের চুক্তি on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: