৬জিবি র‍্যামের অপো এফ৫ এর প্রি-অর্ডার শুরু

নিউজ ডেস্ক, টেকজুম ডটটিভি// সম্প্রতি অপো এফ৫ নিয়ে আসার পর এবার অপো এফ৫ ৬জিবির পর্দা উন্মোচন করেছে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ড অপো। অপো ভক্ত এবং তরুণদের সেরা সেলফি অভিজ্ঞতা দিতে অপো এফ৫ ৬জিবির ব্ল্যাক এডিশনই এ ধরনের ফোনগুলোর মধ্যে প্রথম একটি ফোন যা ৩২,৯৯০ টাকায় পাওয়া যাবে।

আজ থেকে শুরু হচ্ছে অপো এফ ৫ ৬ জিবি ভার্সনের প্রি-অর্ডার। এই ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে ২ ডিসেম্বর ২০১৭ থেকে। দেশের তরুণদের পছন্দের তালিকায় অপো বাংলাদেশের অন্যতম একটি ফ্যাশন সচেতন এবং স্টাইলিশ স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হয়েছে।

অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং বলেন, “সেলফি প্রেমিকদের সেরা অভিজ্ঞতা দেয়ার জন্য আমরা অপো এফ৫ ৬জিবি নিয়ে এসেছি। আশা করি, এই ফোনটির উদ্ভাবনী সব ফিচার গ্রাহকদেরকে সর্বোচ্চ আনন্দ দিবে এবং আমাদের বিশ্বাস, সবাই এই ফোনটির প্রেমে পড়ে যাবে”।

দৃষ্টিনন্দন লাল রঙের উপস্থিতির সাথে ৬জিবি র‍্যাম এবং ৬৪জিবি রম-এর অপো এফ৫ ৬জিবি’র আছে অনেক বেশি স্টোরেজ ক্ষমতা ও উন্নত প্রসেসর। অনেক বেশি স্টোরেজ ক্ষমতা থাকায় গ্রাহকরা স্বচ্ছন্দে এই ফোন ব্যবহার করতে পারবেন। আর স্টাইলিশ ও ফ্যাশনেবল লালা রঙ নিশ্চিত করবে আপনি আপনার পছন্দের ফ্যাশনে আছেন।

অপো এফ৫ ৬জিবি’র অসাধারণ বিউটি টেকনোলোজি সেলফিকে আরও সুন্দর করে তুলবে। আর্টিফিসিয়্যাল ইন্টেলিজেন্স বিউটি টেকনোলোজি একটি গ্লোবাল ডাটাবেজ-এর উপর ভিত্তি করে মুখের আকার ও গঠন চিহ্নিত করে এবং একটি চেহারার গঠন ও আকার অন্যটি থেকে সহজেই আলাদা করতে পারে। সেলফিকে প্রাণবন্ত করে তুলতে আর্টিফিসিয়্যাল ইন্টেলিজেন্স-এর ব্যবহার বিষয়ে প্রফেশনাল ফটোগ্রাফার ও মেক-আপ আর্টিস্টদের পরামর্শ নেওয়া হয়। অপো এফ৫ ৬জিবি’তে আছে ৬.০ ইঞ্চি ফুল এইচডি ও ফুল-স্ক্রিন এবং ১৮.৯ আসপেক্ট রেশিও ডিসপ্লে, যা ব্যবহারকারীকে ফোনের ডিসপ্লে সাইজ বাড়ানো ছাড়াই বেশকিছু ভিজুয়্যাল সুবিধা উপভোগ করার সুযোগ দিচ্ছে। মধ্যম মানের ফোনগুলোর মধ্যে এরকম ডিসপ্লে’র ফোন এটিই প্রথম।

টেকজুমটিভি/এমআইজে


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on ৬জিবি র‍্যামের অপো এফ৫ এর প্রি-অর্ডার শুরু on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: