মনোপলি খারাপ। ইন্টেল সুখে থাকতে থাকতে আর জোর করে খরচ করিয়ে (সকেট চেঞ্জ) যে টাকা নেয়ার সিস্টেম বানিয়েছিলো, এমডি যেভাবে একটু একটু করে এগুলো ঠিক করছিলো (মাল্টি ডাই) এই দিন দেখারই কথা ছিলো।
এএমডি বড়ই দুর্ভাগা। প্রযুক্তি জগতে এএমডি আর লিনাক্স দুটোই সময়ের চেয়ে এগিয়ে থাকা প্রাযুক্তিক উৎকর্ষের নমুনা তাই সঠিক মূল্যায়নটা তারা পায়নি। এএমডির কথাই ধরা যাক প্রথম ১ গিহা প্রসেসর, ৬৪ বিট প্রসেসর, মাল্টিকোর প্রসেসর এবং আরো যার প্রত্যকটাই বৈপ্লবিক বললে অত্যুক্তি হয় না। কিন্তু এসব বিপ্লব সফলতা পায় নি কারণ তখনকার সফটওয়্যার এসব সুবিধা নিত অক্ষম ছিল। এএমডি যেখানে নতুনত্ব খুজেছে, ইন্টেল সেখানে স্ট্যান্ডার্ডকে প্রাধান্য দিয়েছে। গত কয়েক বছরে সফটওয়্যার জগতে বৈপ্লবিক উল্লফন ঘটেছে তা প্রোগ্রামিং ভাষা, ফ্রেমওয়ার্ক বা আরও কিছু, গেমগুলোও এখন মাল্টিথ্রেড হাবিজাবি ব্যবহারে আরও বেশি সক্ষম হয়েছে তাই হয়তো এএমডি জমানা আসতে চলেছে।
র্সোস লিংক
পোস্টটি প্রজন্ম ফোরাম থেকে নেওয়া