পরীক্ষা নিরীক্ষা শেষে অবশেষে এবার ম্যাসেঞ্জারে ডার্ক মোড ফিচার চালু করেছে ফেসবুক।
তবে এখনও ফেসবুক ফিচারটির উন্নয়নে কাজ করেই চলেছে। সেই অবস্থাতেই কর্তৃপক্ষ অ্যান্ড্রয়েড এবং আইওএস সংস্করণের জন্য মোডটি চালু করেছে।
প্রসঙ্গত, স্ক্রিনের উজ্জ্বলতা বা হোয়াইট মোড ব্যাটারি সাশ্রয়ের অন্যতম বড় বাধা।এছাড়া, স্ক্রিন কালারও ব্যাটারি খরচ করে বেশি।তাই এই খরচ বাঁচাতে ডার্ক মোড ব্যবহার করা হয়।
যেভাবে ম্যাসেঞ্জারে ডার্ক মোড চালু করবেন
ম্যাসেঞ্জারে ডার্ক মোড ফিচার চালু করতে ম্যাসেঞ্জার ওপেন করে চ্যাটবক্সে যেতে হবে এবং ইমোজি অপশন থেকে চাঁদের ইমোজি বের করে সেটি সেন্ড করতে হবে।
এরপর ‘You Found Dark Mood’ লেখা আসবে যার নিচেই লেখা থাকবে ‘TURN ON IN SETTING’। এরপর সেটিংসে এ গিয়ে ডার্ক মোড অন করলেই পেয়ে যাবেন কাঙ্খিত সেই ডার্ক মোড ফিচার।
The post ম্যাসেঞ্জারে ডার্ক মোড চালু করবেন যেভাবে appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া