অনেকেই ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে লাইক, শেয়ারের ব্যবসা করেন। এসব ভুয়া অ্যাকাউন্ট ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর হচ্ছে ফেসবুক।
গত শুক্রবার ফেসবুক ও ইনস্টাগ্রামের পক্ষ থেকে ভুয়া অ্যাকাউন্ট, লাইক ও ফলোয়ার ব্যবসায়ীদের নামে মামলা করা হয়েছে।
চীনভিত্তিক তিন ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভুয়া অ্যাকাউন্ট বিক্রি ও প্রচারের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, লিঙ্কডইনের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করায় মামলা করার ওই বিষয় জানিয়েছে ফেসবুক। খবর ইকোনমিক টাইমস।
ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি জেনারেল কাউন্সেল পল গ্রিওয়াল এক ব্লগ পোস্টে বলেছেন, ‘মামলা করার মাধ্যমে আশা করছি, এ ধরনের প্রতারণামূলক কাজের বিরুদ্ধে শক্ত অবস্থান জানান দিতে পারব।’
শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে ফেসবুক ও ইনস্টাগ্রামের পক্ষ থেকে ভুয়া অ্যাকাউন্ট ঠেকাতে ওই মামলা করা হয়।
ফেসবুক বলছে, যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তারা শুধু ফেসবুক বা ইনস্টাগ্রামে ভুয়া অ্যাকাউন্ট বিক্রি করে, তা-ই নয়, তারা আমাজন, অ্যাপল, গুগল, লিঙ্কডইন, টুইটারের মতো অনলাইন প্ল্যাটফর্মের জন্য ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে দেয়।
ওই মামলায় আদালতের মাধ্যমে ওই সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভুয়া অ্যাকাউন্ট তৈরি ও প্রচারের বিষয়টি বন্ধ করার বিষয়টি চাওয়া হয়েছে। এ ছাড়া অবৈধ ট্রেডমার্ক ব্যবহারের অভিযোগও আনা হয়েছে।
The post ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহারদের নামে মামলা appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া